ছবি: সংগৃহীত
অপরাধ

কু‌ষ্টিয়ায় হত্যার পর মুখ পুড়ে বিকৃত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কুষ্টিয়া জেলা,(২৬ নভেম্বর)কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলপাড়া ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বুধবার (২৬ নভেম্বর) সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

ভেড়ামারা থানা পুলিশ জানায়, নিহত ব্যক্তির মুখ পুড়ে বিকৃত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর দুর্বৃত্তরা লাশটি ফেলে গেছে।

ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ তদন্ত শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, “ধারণা করা হচ্ছে, হত্যার পর মুখ পুড়ে বিকৃত করা হয়েছে। হত্যার কারণ এবং দায়ীদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে।”

প্রাথমিক শনাক্তের ভিত্তিতে জানা গেছে, নিহত ব্যক্তি ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের হরিপুর গ্রামের আবুল কালাম ওরফে কলম দোকানদারের পুত্র সোহেল রানা (৪০)। তবে পুলিশ জানায়, লাশের পরিচয় চূড়ান্তভাবে এখনো নিশ্চিত করা যায়নি।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

ভাইভায় নম্বর  বাড়িয়ে কি মেধা কমানো হচ্ছে?

বাংলাদেশের চাকরিপ্রার্থীদের কাছে পরীক্ষা শুধু পরীক্ষা নয়; এটি অনেকের জীবনের শ...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

ভেনিসে বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও বিচার দাবি ১২২ শিল্পীর

ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে অভিনেত্...

ইমপ্রেস ও জাজের যৌথ প্রযোজনায় আসছে নুসরাত ফারিয়ার ‘লজ্জা’

দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা