ছবি: সংগৃহীত
সারাদেশ

কুষ্টিয়ায় কিলঘুষিতে গাড়িচালক নিহতের অভিযোগ, পলাতক সার্ভেয়ার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভায় বকেয়া বেতন নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে সার্ভেয়ারের কিলঘুষিতে শহিদুল ইসলাম (৫৭) নামের এক গাড়িচালক নিহত হয়েছেন—এমন অভিযোগ করেছে তাঁর পরিবার। বুধবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে পৌর ভবনের ১১৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম পৌরসভার মৃত গঞ্জের আলীর ছেলে।

পৌরসভার কর্মচারী ও স্থানীয় কয়েকজনের বরাতে জানা যায়, সকালে বকেয়া বেতনের দাবিতে শহিদুল পৌরসভা ভবনের বিভিন্ন কক্ষের দরজা বন্ধ করে দিচ্ছিলেন। ১১৫ নম্বর কক্ষটি বন্ধ করতে গেলে সার্ভেয়ার ফিরোজুল ইসলামের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কিলঘুষি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে পৌরসভার অন্য কর্মীরা ফিরোজুলকে ১১৫ নম্বর এবং শহিদুলকে ১০১ নম্বর কক্ষে আটক করে রাখেন। কিছুক্ষণ পর ১০১ নম্বর কক্ষে গিয়ে দেখা যায়, শহিদুল মেঝেতে পড়ে আছেন।

সকাল ১০টার দিকে তাঁকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে সুবর্ণা অভিযোগ করেন, “পৌরসভা বহুদিন ধরে বেতন দিচ্ছে না। আজ বেতন চাইতে গেলে সার্ভেয়ার আমার বাবাকে মারধর করে ১০১ নম্বর কক্ষে আটকে রাখে। পরে পুলিশ সেখান থেকে বাবার লাশ উদ্ধার করে।” তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

শহিদুলের ভাগ্নি রূপালী বলেন, “মারামারির খবর শুনে পৌর ভবনের পেছনে গিয়ে দেখি মামা মুখে–দাঁতে আঘাতের চিহ্ন নিয়ে মেঝেতে পড়ে আছেন।”

ঘটনার পর থেকে সার্ভেয়ার ফিরোজুল ইসলাম পলাতক রয়েছেন। তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী পৌরসভায় বিক্ষোভ করেন, ভবনে ভাঙচুর চালান এবং প্রধান ফটক আটকে রেখে সুষ্ঠু বিচারের দাবি জানান।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন মিললে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাটি তদন্তাধীন।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা