ছবি: সংগৃহীত
সারাদেশ

কুষ্টিয়ার মিরপুরে ভোট কেন্দ্র আগুন দিতে ব্যর্থ হলেন দুর্বৃত্তরা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে ভোট কেন্দ্র মহিলা ডিগ্রি কলেজের ভিতরে আগুন দেওয়ার চেষ্টা করেছেন দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে মিরপুর খন্দকবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দুর্বৃত্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধা দেওয়ার জন্য রাতের অন্ধকারে মহিলা ডিগ্রি কলেজের বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে ভুল করে মহিলা ডিগ্রি কলেজের পাশের মুনিরা খাতুনের বাড়ির বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করেন। এরপর মুনিরা খাতুন বাড়ি থেকে রাস্তায় এসে বিদ্যুতের সঙ্গে লাগানো আগুন লাগানোর কিছু সরঞ্জাম দেখে চিৎকার করলে আগুন লাগানোর তরল জাতীয় তেল ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

মুনিরা খাতুন বলেন, বাড়িতে বিদ্যুৎ না দেখে তিনি বাড়ির বাইরে যান এবং পাশের বাড়িতে বিদ্যুৎ দেখে রাস্তায় আসলে দুইজন অজ্ঞাত ব্যক্তি তাকে দেখে কলস ভর্তি পেট্রোল রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে পরিদর্শন করেন।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলামকে মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

মিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কলেজের হেডমাস্টার তাকে ফোন দিয়ে নিশ্চিত করেছেন। তবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। দুর্বৃত্তরা প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয়রা এগিয়ে আসলে তারা দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ গেছেন এবং তদন্ত করছে বলে তিনি জানান।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা