সংগৃহিত
আন্তর্জাতিক

কিরগিজস্তান থেকে ১৩৬৮ শিক্ষার্থী ফিরিয়েছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বিদেশি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনার পর থেকে এ পর্যন্ত ১ হাজার ৩৬৮ জন শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে এনেছে পাকিস্তান। গত চার দিনে এসব শিক্ষার্থীদের ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, বিশেষ দুটি ফ্লাইট কিরগিজস্তানে আটকা পড়া আরও ৩৪৮ জন শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে আনবে। শুক্রবার (২৪ মে) মধ্যরাতে ও শনিবার (২৫ মে) সকালে ইসলামাবাদ ও লাহোর থেকে ওই ফ্লাইট দুটি কিরগিস্তানের উদ্দেশ্যে ‍উড়াল দেবে।

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) মুখপাত্র জানিয়েছে, জাতীয় পতাকাবাহী সংস্থাটি গত চার দিনে আটটি বিশেষ ফ্লাইট পরিচালনা করে হাজারেরও বেশি শিক্ষার্থীকে নিজ দেশে ফিরিয়ে এনেছি। আরও তিন শতাধিক শিক্ষার্থী দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। ‍খুব শিগগির তারা দেশের মাটিতে পৌঁছাবেন।

পিআইএর মুখপাত্র আরও বলেন, আমাদের আরও দুটি বিশেষ ফ্লাইট বিশকেকের জন্য অন্তর্ভুক্ত রয়েছে। একটি ফ্লাইট শুক্রবার মধ্যরাতে লাহোর থেকে ছেড়ে যাবে ও অন্যটি শনিবার সকাল ৮টায় ইসলামাবাদ থেকে ছেড়ে যাবে। এই দুটি ফ্লাইটে আরও ৩৪৮ জন শিক্ষার্থী বাড়ি ফিরে আসবে।

এর ১৩ মে একদল কয়েকজন কিরগিজ নাগরিকের সঙ্গে দ্বন্দ্বে জড়ান কয়েকজন মিশরীয় মেডিকেল শিক্ষার্থী। ওই ঘটনার জেরে ১৭ মে রাতে বিশকেকের বিভিন্ন হোস্টেলে থাকা বিদেশি মেডিকেল শিক্ষার্থীদের ওপর হামলা চালান স্থানীয় বাসিন্দারা। এমনকি, শিক্ষার্থীদের ব্যক্তিগত বাসভবনে ঢুকেও হামলা চালানো হয়। সেসব শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয়রাও রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী কিরগিজস্তানের মেডিকেল কলেজগুলোতে ৯ থেকে ১৫ হাজার ভারতীয় শিক্ষার্থী অধ্যয়ন করছেন। আর পাকিস্তানি শিক্ষার্থীর সংখ্যা ১১ হাজারেরও বেশি। অন্যদিকে, দেশটির সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোতে প্রায় ১ হাজার বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন। সূত্র: ডন

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা