কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
সারাদেশ

কালীগঞ্জে ট্রাক, লেগুনা, মোটরসাইকেলের ত্রিমূখী সংঘর্ষ, আহত ছয়

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে ট্রাক, লেগুনা ও মোটরসাইকেলের সংঘর্ষে ছয় জন আহত হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) সাড়ে ৯টায় টঙ্গী-ঘোড়াশাল সড়কের তুমিলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় ৷ তবে লেগুনার চালক পালিয়ে যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মাইনুদ্দিন সরকার জানান, টঙ্গী থেকে ছেড়ে আসা লেগুনাটি এখানে আগে থেকে দাঁড়িয়ে থাকা ট্রাককে পিছন থেকে ধাক্কা মারে। এতে লেগুনার ছাউনি খুলে পরে যায়। লেগুনায় থাকা ছয় জন যাত্রী গুরুতর হয়। দু’জনের অবস্থা আশংকাজনক।

এছাড়া, এই দুর্ঘটনার পরমুহুর্তে নাগীরি থেকে আসা একটি মোটরসাইকেল আবারো দুর্ঘটনা ঘটায়। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়।

লেগুনার যাত্রী সিয়াম ইসলাম জানান, "আমি টঙ্গী থেকে লেগুনা যোগে কালীগঞ্জ যাচ্ছিলাম। আমার বাড়ি গাজীপুরের গাছা থানায়, থাকি শান্তানপাড়া মামার বাড়ি।"

তিনি আরো বলেন, "লেগুনাটি ওভার গতিতে এসে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা মারে। আমি সেন্সলেস হয়ে রাস্তায় পড়ে থাকি। এখানে উপস্থিত জনতা আমাকে প্রাথমিক চিকিৎসা দেয়। জ্ঞান ফিরার পর বুঝতে পারি আমি অ্যাক্সিডেন্ট করেছি। তবে আমার তেমন ক্ষতি হয়নি কিন্তু দুর্ঘটনায় আহত অনেকের অবস্থা খুবই সিরিয়াস।"

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। রাস্তায় থাকা ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত মৃত্যুর খবর পাইনি। ঘটনার তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার সারা দেশের এ...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা