সারাদেশ
প্রতিবাদ সমাবেশে বক্তারা

‘কামরাঙ্গীরচরের ২০ লাখ মানুষকে উচ্ছেদ করে কোন উন্নয়ন হবে না’ 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কামরাঙ্গীরচরের ২০ লাখ মানুষকে উচ্ছেদ করে কোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে দেয়া হবেনা। রাজধানীর কামরাঙ্গীরচর হাসপাতাল মাঠে রবিবার বিকাল ৩ টায় প্রতিবাদ সমাবেশে এ দাবি করেন বক্তারা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্তৃক গৃহীত ষড়যন্ত্রমূলক কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল প্রকল্প (সিবিডি) বাতিলের দাবিতে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়। কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষা কমিটি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে কামরাঙ্গীরচর থানার তিনটি ওয়ার্ডের অর্ধ লক্ষাধিক মানুষ সমবেত হোন। মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রহিমের সভাপতিত্বে কামরাঙ্গীরচরের জন প্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। সমাবেশে বক্তারা কামরাঙ্গীরচরকে কেন্দ্র করে নেয়া সিবিডি প্রকল্পকে এখানকার শত বছর ধরে গড়ে ওঠা জনপদের মানুষের জন্য অস্তিত্ববিনাশী বলে দাবি করেন। তারা জানান, প্রকল্প নিয়ে সিটি কর্পোরেশনের লুকোচুরি ভূমিকা মানুষকে আরো আতঙ্কিত এবং বিক্ষুব্ধ করেছে। অনুষ্ঠানে বক্তারা আরও জানান, সিবিডি প্রকল্প বাতিলের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলনা চলবে। সমাবেশে বক্তব্য রাখেন ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন, কামরাঙ্গীরচর নাগরিক পরিষদের সদস্য সচিব এস এম মাওলা রেজা, জন্মভূমি রক্ষা কমিটির সদস্য, হাজী মো. ফারুখ হোসেন, মামুন আহমেদ, নাজমুল হাসান মিলন, আরিফ মাদবর, আমির হোসেন লবণ, সিরাজুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষা কমিটি হাসপাতাল মাঠ থেকে খোলামুড়া ঘাট পর্যন্ত বিক্ষোভ মিছিল করে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা