টেকলাইফ

কম্পিউটার হার্ডওয়ার সার্ভিসিং কর্মশালার সমাপ্তি ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত “Hands-on Workshop on Computer Hardware Servicing to Generate Skill-Based Employment Opportunity (Laptop Servicing L-2) – Batch #2” সম্পন্ন হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি ২০২৫ থেকে শুরু হওয়া এই কর্মশালা ১৭ ফেব্রুয়ারি তারিখে শেষ হয়।

আজ মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানটি বিসিএস ইনোভেশন সেন্টার, ধানমন্ডিতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নাহিদ আফরোজ, যুগ্ম সচিব, বাণিজ্য মন্ত্রণালয় ও প্রশাসক, বাংলাদেশ কম্পিউটার সমিতি। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ ফয়সাল খান, সহকারী পরিচালক, বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়।

নিজের বক্তব্যে নাহিদ আফরোজ বলেন, "এই ধরনের দক্ষতামূলক প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের জন্য কর্মসংস্থানের নতুন দুয়ার উন্মোচন করবে এবং তথ্যপ্রযুক্তি খাতকে আরও সমৃদ্ধ করবে।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্মশালার প্রশিক্ষক মোঃ গিয়াস উদ্দিন হাওলাদার এবং মোঃ ফিরোজ আহমেদ বাবলু, সিএফও, এন,ই,সি গ্রুপ। এছাড়াও নিউ টেক আইটি ট্রেনিং সেন্টারের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রথম ও দ্বিতীয় ব্যাচের সেরা তিনজন করে মোট ছয়জনকে পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি সকল প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন তোজাম্মেল শিকদার কিরণ, জেনারেল ম্যানেজার, বাংলাদেশ কম্পিউটার সমিতি।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে এজেন্ডা চূড়ান্ত করার ওপর জোর

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যত দ্রুত সম্ভব ভারত সফরে যেতে অত্যন্ত আগ...

অ্যান্ড্রয়েড ডিভাইস অর্ডার করে পেলেন শুকনো গোবর!

আধুনিক জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে অনলাইন কেনাকাটা। তবে এর যেমন রয়েছ...

গুরুত্বপূর্ণ আল-মাখা শহর হুতিদের দখলে

ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনে...

দেশের স্বার্থে র‍্যাবের মতো সংগঠনের প্রয়োজন রয়েছে: লুৎফুজ্জামান বাবর

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের সামগ্রিক নিরাপত্তার স্বার্থে র‍্যাবে...

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতিক : গোলাম মোস্তফা 

রাজনৈতিক অঙ্গনে মত ফারাক থাকলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া হয়ে উঠেছিলেন গণতান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা