ছবি: সংগৃহীত
বাণিজ্য

কমিউনিটি ব্যাংক-নগদ অংশীদারিত্বে নতুন সুযোগ

আমার বাঙলা ডেস্ক

গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ অংশীদারিত্বের ফলে ব্যাংকটির গ্রাহকদের জন্য রেমিট্যান্স, অ্যাড মানি ও ফান্ড ট্রান্সফারসহ বিভিন্ন ডিজিটাল লেনদেনের সুবিধা আরও সম্প্রসারিত হবে।

বৃহস্পতিবার রাজধানীর পুলিশ প্লাজা কনকর্ডে কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়। কমিউনিটি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং নগদের পক্ষে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় কমিউনিটি ব্যাংকের গ্রাহকেরা সরাসরি তাদের নগদ ওয়ালেটে ‘অ্যাড মানি’ করতে পারবেন। একই সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট ও নগদ ওয়ালেটের মধ্যে চালু হবে দ্বিমুখী ‘ফান্ড ট্রান্সফার’ সুবিধা। ফলে গ্রাহকদের দৈনন্দিন ডিজিটাল লেনদেন আরও সহজ ও দ্রুত হবে।

এই অংশীদারিত্বের গুরুত্বপূর্ণ একটি দিক হলো রেমিট্যান্স সেবা সম্প্রসারণ। কমিউনিটি ব্যাংকের মাধ্যমে দেশে আসা বৈদেশিক রেমিট্যান্স নগদের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের সুবিধাভোগীদের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে। এতে বিশেষ করে প্রান্তিক পর্যায়ের গ্রাহকেরা আরও সহজে রেমিট্যান্স গ্রহণ ও উত্তোলন করতে পারবেন।

এ ছাড়া দুই প্রতিষ্ঠানের মধ্যে গ্রাহক অনবোর্ডিং এবং প্রয়োজনীয় সিস্টেম ইন্টিগ্রেশন আরও সহজ ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে কমিউনিটি ব্যাংকের ডিজিটাল সেবা সক্ষমতা এবং গ্রাহকদের কাছে পৌঁছানোর পরিধি আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, “নগদের শক্তিশালী নেটওয়ার্ক ও ডিজিটাল সক্ষমতাকে কাজে লাগিয়ে কমিউনিটি ব্যাংকের সেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে রেমিট্যান্স ও ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে এই অংশীদারিত্ব আমাদের গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে সহায়ক হবে। আমরা বিশ্বাস করি, এই কৌশলগত অংশীদারিত্ব কমিউনিটি ব্যাংকের ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং গ্রাহকসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

নগদের বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, “গ্রাহকদের জন্য সহজ ও দ্রুত ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে আমরা ব্যাংকগুলোর সঙ্গে আমাদের অংশীদারিত্ব আরও বিস্তৃত করছি। কমিউনিটি ব্যাংকের সঙ্গে এই সমন্বয়ের মাধ্যমে রেমিট্যান্স, অ্যাড মানি ও ফান্ড ট্রান্সফারসহ গুরুত্বপূর্ণ সেবাগুলো গ্রাহকদের আরও সহজে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদে...

ট্রাম্পের নিষেধাজ্ঞায় আইসিসির দুই কর্মকর্তা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং আদালটির কর্মক...

ঢাকার ৮ জোনে চলবে অটোরিকশা

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন পরিকল্পন...

যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণ অবসান চায় ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন সরকার পররাষ্ট্রনীতিতে প্রতি...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ২ মাস পেছানোর চিন্তা হচ্ছে। মন্ত্রণালয় সং...

কমিউনিটি ব্যাংক-নগদ অংশীদারিত্বে নতুন সুযোগ

গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে...

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দীর্ঘ অপেক্ষার পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো বাংল...

শেষ সময়ে জমজমাট নীলফামারী চেম্বার নির্বাচন

শেষ সময়ে জমে উঠেছে নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষ...

মুকসুদপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

গোপালগঞ্জের মুকসুদপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ও অবহিতকরণ সভা অনুষ্ঠ...

আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন ম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা