ছবি: সংগৃহীত
সারাদেশ

কক্সবাজারে গুলিবিদ্ধের ১৯ দিন পর যুবদল নেতার মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজার শহরের ঝিলংজা এলাকায় সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ জেলা যুবদল নেতা ফারুক (৩৭) মারা গেছেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে টানা ১৯ দিন লাইফ সাপোর্টে থাকার পর রোববার (২৮ ডিসেম্বর) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে কক্সবাজারে রাজনৈতিক অঙ্গনে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এলাকায় বিরাজ করছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ ডিসেম্বর রাত আনুমানিক পৌনে ৯টার দিকে ঝিলংজা ইউনিয়নের উত্তরণ আবাসিক এলাকার প্রধান সড়কে এই হামলার ঘটনা ঘটে। সে সময় সশস্ত্র সন্ত্রাসীদের একটি দল অতর্কিতভাবে জেলা যুবদল নেতা ফারুক ও তার সহযোগী সাইফুল ইসলামকে লক্ষ্য করে গুলি চালায়।

গুলিতে ফারুকের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

একই ঘটনায় আহত যুবদল নেতা সাইফুল ইসলাম বর্তমানে কক্সবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, হামলায় চিহ্নিত সন্ত্রাসী ‘বাবু বাহিনী’ জড়িত ছিল। ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান জোরদার করে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে বান্দরবানের লামা উপজেলার একটি দুর্গম রিসোর্ট থেকে হামলাকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

নিহত ফারুক জেলা যুবদলের একজন সক্রিয় নেতা ছিলেন। তার মৃত্যুতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। এক যৌথ বিবৃতিতে তারা এই হত্যাকাণ্ডকে পূর্বপরিকল্পিত উল্লেখ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীমিত সম্পদে স্বস্তি নিশ্চিত করতেই এবারের বাজেট: অর্থমন্ত্রী

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ...

রাজবাড়ীতে আব্দুর রউফ মুকুলের শোকসভা ও বিক্ষোভ

রাজবাড়ীতে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ ও সকল রুপের সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

টিকিট - ভিসার জটিলতায় এবারের বিশ্বকাপ !

আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে বিশ্ব ফুটবল সবচেয়ে বড় আসর। কিন্তু ফিফা বিশ...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা