বিনোদন

এর চেয়ে ভালো শুরু হতে পারত না

বিনোদন ডেস্ক

ছোটবেলা থেকেই অডিশনে অংশ নিচ্ছেন শুভাঙ্গী দত্ত। কখনো হাল ছাড়েননি এই নবাগত অভিনেত্রী। অবশেষে অনুপম খেরের প্রযোজনা ও পরিচালনায় ‘তনভি দ্য গ্রেট’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছেন এই তরুণ অভিনয়শিল্পী।

সাধারণত নবাগতরা প্রেমের ছবি দিয়ে অভিনয়জীবন শুরু করেন। কিন্তু শুভাঙ্গী ‘তনভি’ নামের এক অটিস্টিক মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। এ প্রসঙ্গই আড্ডার শুরুতে এল। শুভাঙ্গীর ভাষ্যে, ‘আমার মনে হয়, এর চেয়ে ভালো “ডেব্যু” আমি জীবনে কল্পনা করতেও পারব না। এই ছবিতে সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করি। তনভি চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং। শুরুতেই এমন চরিত্রে সুযোগ পাওয়া মানে, অভিনেত্রী হিসেবে আত্মবিশ্বাস আরও বেড়েছে। চরিত্রটি ভীষণ অনুপ্রেরণাদায়ক এবং ব্যতিক্রমী। সব মিলিয়ে শুরুটা দারুণ হয়েছে।’

‘তনভি দ্য গ্রেট’ ছবির ট্যাগলাইন—‘অন্য রকম, কিন্তু কম নয়’। অনুপম খের অভিনীত, পরিচালিত ও প্রযোজিত ছবিটি বড় পর্দায় মুক্তি পেয়েছে গত ১৮ জুলাই। বক্স অফিসে সেভাবে সফলতা না পেলেও ‘তনভি’ দর্শকের হৃদয়ে গভীর ছাপ রেখেছে। বিশেষ প্রশংসিত হয়েছে নবাগত শুভাঙ্গীর অভিনয়। আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বলা হচ্ছে, শুভাঙ্গী বহুদূর যাবেন।

মুম্বাইতে বড় হলেও সিনেমার জগতে শুভাঙ্গী সম্পূর্ণ নতুন। তাই শুরুতে দিশাহারা ছিলেন। কোথায় যাবেন, বুঝতে পারতেন না। সেসব দিনের গল্পও শোনালেন, ‘১৩ বছর বয়স থেকে অডিশনে যাই। খবর পেলে স্কুল থেকে পালিয়ে সেখানে হাজির হতাম। তখন ভালো করে মেকআপ করতাম না, অনেক অদ্ভুত সাজে অডিশনে যেতাম। প্রচুর অডিশন দিয়েছি, কিন্তু সুযোগ পাইনি। অনুপম স্যারের অ্যাক্টর প্রিপেয়ার্সে তিন মাসের অভিনয়ের কোর্স করেছি। এরপর “তনভি” ছবির জন্য অডিশন দিই। নির্বাচিত হই। এখন মনে হয়, আগে সুযোগ না পাওয়ায় ভালো হয়েছে, না হলে তনভি হওয়ার সুযোগ পেতাম না। কারণ, অনুপম স্যার একদম নতুন মুখ খুঁজছিলেন।’

শুভাঙ্গী জানালেন, তনভি হয়ে ওঠার পুরো প্রক্রিয়াটা তিনি দারুণ উপভোগ করেছেন। ‘আমি আমার কাজকে ভালোবাসি। শুধু মনের আনন্দে কাজ করতাম। এটা আমার প্রথম সুযোগ, তাই এর অনুভূতি সম্পূর্ণ আলাদা। অনুপম স্যার বলেছিলেন, “প্রশিক্ষণের সময় যা শিখেয়েছি, শুটিংয়ের সময় তা ভুলে নিজের খুশিতে অভিনয় করো। তোমার নিজের মতো করো।” আমিও তা–ই করেছি।’

অভিনেতা ও পরিচালক অনুপম খের সম্পর্কে তিনি বলেন, ‘তিনি শুধু ভালো অভিনেতা ও পরিচালকই নন, মানুষ হিসেবেও অসাধারণ। খুব বড় মনের মানুষ। আমি শুধু অভিনয়ের “মেন্টর” হিসেবেই নয়, জীবনের “মেন্টর” হিসেবেও ওনাকে দেখতে চাই।’

‘তনভি দ্য গ্রেট’ ছবিতে পল্লবী যোশি, অরবিন্দ স্বামী, জ্যাকি শ্রফ, বোমান ইরানি প্রমুখ অভিনয় করেছেন। শুভাঙ্গী জানালেন, ‘এত বড় বড় তারকার মধ্যে আমি এক ক্ষুদ্র নগণ্য মানুষ। শুরুতে তাঁদের মধ্যে ভয় লাগত, কিন্তু কয়েক দিনের মধ্যেই তা কেটে যায়। আমরা এক পরিবারের মতো হয়ে উঠেছিলাম। তাঁদের প্রত্যেকের হৃদয় পবিত্র। তাঁরা যেভাবে গাইড ও মেলামেশা করেছেন, তা আমার কল্পনার বাইরে। তাঁদের থেকে অনেক কিছু শিখেছি, যা ভবিষ্যতে আমার কাজে লাগবে।’

আড্ডার শেষে আগামী প্রকল্প সম্পর্কে জানতে চাইলে শুভাঙ্গী বলেন, ‘দেখি, হয়তো আবার তনভির মতো কোনো ব্যতিক্রমী চরিত্রে আসব। এখন হাতে কিছু নেই, তাই আবার অডিশনের প্রস্তুতি নিচ্ছি। বহুদূর যেতে হবে।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা