বিনোদন

এক সিদ্ধান্তেই বদলে গেল জীবনটা

বিনোদন ডেস্ক

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘মাসান’। সমালোচকপ্রিয় ও বহুল প্রশংসিত এ ছবির মধ্য দিয়ে পরিচিতি পেয়েছিলেন কয়েকজন নবাগত, যাঁদের অন্যতম অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠি। সম্প্রতি ছবিটির ১০ বছর পূর্তি উপলক্ষে ভারতীয় গণমাধ্যম দৈনিক ‘অমর উজালা’কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনয়জীবনের সূচনালগ্নে ফিরে গেলেন স্মৃতিকাতর শ্বেতা।

শ্বেতার ভাষায়, ‘“মাসান” যে ১০ বছর পেরিয়ে গেছে, ভাবতেই হৃদয় পরিপূর্ণ হয়ে উঠছে। ১০ বছর মানে অনেক কিছু বদলে যাওয়ার সময়। এক শিশু বড় হয়ে যায়। আমার জন্য মুহূর্তটা অত্যন্ত আবেগঘন।’

অভিনয়ের প্রতি ভালোবাসা আর নিবেদন শুরু থেকেই শ্বেতার ভেতরে ছিল। প্রথম ছবিতেই সেই প্রমাণ মিলেছিল। স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন, ‘যখনই “মাসান”-এর কথা ভাবি, আনমনেই খুশি হয়ে উঠি। এ ছবিই আমাকে পরিচিতি দিয়েছে, অভিনয়ের প্রতি আমার ভালোবাসা আর আবেগ তুলে ধরেছে।

“মাসান”ই আমার পথ ঠিক করে দিয়েছিল। যদি ১০ বছর আগের শ্বেতার সঙ্গে আজকের শ্বেতার দেখা হতো, তাহলে আমি তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ দিতাম।’ অভিনেত্রী মনে করেন, ১০ বছর আগে নেওয়া এক সিদ্ধান্তেই তাঁর ক্যারিয়ারের গতিপথ বদলে যায়। এ জন্য তিনি নিজেকে ধন্যবাদ দিতে চান।

‘মাসান’ ভিকি কৌশলেরও প্রথম ছবি। আজ তিনি বলিউডের অন্যতম শীর্ষ অভিনেতা। সহশিল্পী প্রসঙ্গে শ্বেতা বলেন, ‘ভিকির সঙ্গে একবার কাজ করলে যে কেউ দ্বিতীয়বার কাজ করতে চাইবেন। ভিকি শুধু দক্ষ অভিনেতাই নন, দুর্দান্ত একজন মানুষও। অভিনয় মানে শুধু নিজের সংলাপ বলাই নয়, অন্যজনের কথাও অনুভব করা-এ জায়গায় ভিকি অনন্য। আমি সব সময় চাই ভিকি যেভাবে কাজ করতে চায়, সেটাই যেন করতে পারে। কারণ, সফলতার সংজ্ঞা সবার কাছে আলাদা। আর ভিকি সব ধরনের সফলতার দাবিদার।’

শুধু অভিনয়েই নয়, এবার প্রযোজনার জগতেও পা রাখতে চলেছেন শ্বেতা। জানিয়েছেন, ‘এমন গল্পই বেছে নিতে চাই, যা আমার হৃদয় থেকে সরাসরি দর্শকের হৃদয়ে পৌঁছাবে। আলাদা সংস্কৃতি আর আলাদা দেশের মানুষের মনেও যেন ছুঁয়ে যেতে পারে আমার কাজ।’

‘মাসান’-এ শক্তিশালী সূচনার পর ‘মির্জাপুর’, ‘ইয়ে কালি কালি আঁখে’, ‘মেড ইন হেভেন’, ‘কালকূট’সহ একাধিক সিরিজ ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন শ্বেতা। অভিনয় আর গল্প নির্বাচনে তাঁর মুনশিয়ানা আজও তাঁকে আলাদা একটি অবস্থানে রাখছে। অভিনয় আর প্রযোজনার মধ্য দিয়ে এ ধারা অব্যাহত রাখতে চান তিনি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

নতুন কুঁড়ির প্রথম আসরের সমাপনী দিন আজ

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব পর্দা নামছে আজ। আর্...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের বাড়ালো সম্মানি ভাতা

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা