ছবি-সংগৃহীত
জাতীয়

একাদশ সংসদের শেষ অধিবেশন ২২ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: আগামী ২২ অক্টোবর একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন শুরু হবে। আর এটিই হতে চলেছে এ সংসদের সর্বশেষ অধিবেশন।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ২২ অক্টোবর রোববার বিকেল চারটায় একাদশ জাতীয় সংসদের ২৫তম ও ২০২৩ সালের ৫ম অধিবেশন আহ্বান করেছেন।

তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। এ অধিবেশন স্বল্পকালীন হবে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাশ হবে বলে সংসদ সচিবালয় সূত্র নিশ্চিত করেছে।

গত ১৫ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন শেষ হয়। সংসদে সভাপতির দায়িত্ব পালনকারী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশন ঘোষণা সম্পর্কিত রাষ্ট্রপতির আদেশ পাঠের মধ্য দিয়ে অধিবেশন সমাপ্তি টানেন।

গত ৩ সেপ্টেম্বর শুরু হওয়া ৯ কার্যদিবসের এই অধিবেশনে ১৮টি বিল পাস হয়। সংসদে বিল তোলা হয় ৩৫টি।

বৃহস্পতিবার শেষ হওয়া অধিবেশনে তিনটি কমিটি পুনর্গঠন হয়েছে। স্থায়ী কমিটি ১৭টি রিপোর্ট উপস্থাপন করেছে। এছাড়া স্থায়ী কমিটির কার্যক্রম রিপোর্ট উত্থাপন হয়েছে ৩০টি।

প্রধানমন্ত্রীর জবাবদানের জন্য ২৫টি প্রশ্ন জমা পড়েছিল। এর মধ্যে ১১টির জবাব দিয়েছেন। অন্যান্য মন্ত্রীদের জন্য ৭৩৯টি প্রশ্ন পড়েছিল এর মধ্যে জবাব এসেছে ৫২৬টির।

প্রসঙ্গত, অক্টোবরে শুরু হওয়া অধিবেশনটি হতে চলেছে একাদশ জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশন। এরপরে আগামী নভেম্বর মাসের প্রথমার্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

আর আগামী জানুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে একাধিকবার জানিয়েছে এ সাংবিধানিক সংস্থাটি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা