সারাদেশ

এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি রোধে মোগরাপাড়ায় মোবাইল কোর্ট

নারায়ণগঞ্জ, প্রতিনিধি


বৃহস্পতিবার (২ জুলাই) সকালে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে চৌরাস্তার পূর্ব ও পশ্চিম পাশে অবৈধ স্থাপনা এবং যত্রতত্র যানবাহন পার্কিংয়ের কারণে যানজটের সৃষ্টি হচ্ছিল। এতে বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
উপজেলা প্রশাসন জানায়, শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


সোনারগাঁ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত-এর নেতৃত্বে এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার-এর সহযোগিতায় পরিচালিত অভিযানে ঢাকা-গামী স্বদেশ, দোয়েলসহ বিভিন্ন পরিবহনের অবৈধ পার্কিং উচ্ছেদ করা হয়।

পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, মোগরাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, স্থানীয় সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হলে যানজট কমবে এবং সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদে...

ট্রাম্পের নিষেধাজ্ঞায় আইসিসির দুই কর্মকর্তা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং আদালটির কর্মক...

যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণ অবসান চায় ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন সরকার পররাষ্ট্রনীতিতে প্রতি...

ঢাকার ৮ জোনে চলবে অটোরিকশা

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন পরিকল্পন...

গাজার ক্যাফেতে ইসরায়েলি হামলায় নিহত ৬

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ আগস্ট) গাজা সিটির বন্দরে বাস্তু...

চন্দ্রখালী খালে প্রাণের জোয়ার, সাটুরিয়ায় জমজমাট নৌকা বাইচ

মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খ...

টেকনাফে নাফ নদীতে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম...

ভোট থেকে ফল, যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে ব...

ডিএমপির অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮৩

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৩ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন ও ভোট গণনার পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা