সংগৃহিত
আন্তর্জাতিক

উসকানি দিলে তাৎক্ষণিক সামরিক হামলা

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া যেকোনো উসকানির জবাবে তাৎক্ষণিক সামরিক হামলা চালাবে। রোববার (৭ জানুয়ারি) এমন হুমকি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-তে এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেছেন, ‘আমি আবারও স্পষ্টভাবে করে জানাচ্ছি, কোরিয়ান পিপলস আর্মির (কেপিএ) হাত ট্রিগারে রাখা আছে। শত্রু সামান্য উস্কানি দিলে কেপিএ তাৎক্ষণিক সামরিক হামলা চালাবে।’

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, উত্তর কোরিয়া শনিবার তাদের বিতর্কিত সমুদ্র সীমান্তের কাছে ৬০টিরও বেশি কামানের গোলা নিক্ষেপ করেছে।

তবে বিবৃতিতে শনিবারের গোলাবর্ষণের বিষয়টি অস্বীকার করে কিম বলেছেন, দক্ষিণ কোরিয়া নিজেরাই প্রতারণামূলক এসব বিস্ফোরণ ঘটেয়েছে।

কিমের বক্তব্যকে নিম্ন-স্তরের মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে প্রত্যাখ্যান করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

এর আগে গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, উত্তর কোরিয়া তাদের বিতর্কিত সমুদ্র সীমান্তের কাছে ২০০টিরও বেশি কামানোর গোলা নিক্ষেপের করেছে।

সীমান্তের কাছে উত্তেজনা বাড়ায় এমন কর্মকাণ্ড পিংইয়ংকে বন্ধ করার আহ্বান জানিয়েছে সিউল।

কয়েক মাস ধরেই উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে নতুন করে সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। দুই কোরিয়ার মধ্যে স্বল্পমেয়াদী সুসম্পর্কের সময় ‘২০১৮ সমঝোতা’ হয়েছিল। দুই দেশের সীমান্ত বরাবর নির্ধারিত বাফার ও ‘উড়ান-মুক্ত’ এলাকায় গোলা নিক্ষেপ ও আকাশপথে নজরদারি স্থগিত রাখার কথা হয়েছিল।

তবে গত বছরের নভেম্বরে উত্তর কোরিয়া সফলভাবে সামরিক গুপ্তচর উপগ্রহ উৎক্ষেপণ করায় দুই কোরিয়া এই চুক্তি ভঙ্গ করতে পদক্ষেপ নেওয়ার ফলে ওই সমঝোতা ভেস্তে যাওয়ার মুখে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা