ছবি: সংগৃহীত
সারাদেশ

উল্লাপাড়ায় বিএনপি নেতা আজাদসহ ৬ জন গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদাবাজি ও মারামারির অভিযোগে দায়ের হওয়া পৃথক দুটি মামলায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) ভোররাতে উপজেলার পৌর শহরের ঝিকিরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া সবাই ঝিকিরা এলাকার বাসিন্দা। তারা হলেন— আব্দুল বারেকের ছেলে মো. আশিক (১৯), ইদ্রিস আলীর ছেলে রবিউল ইসলাম, কেসমতের ছেলে মনতাজ, ছিকু প্রামাণিকের ছেলে শাহাদাত হোসেন, চান উল্লার ছেলে আব্দুল মোমেন এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন। এর মধ্যে আজাদ হোসেন দুটি মামলারই প্রধান আসামি।

থানা সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই উল্লাপাড়া মডেল থানার ভেতরে বিএনপি নেতা জাহিদুল ইসলাম মিস্টারের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৬ জুলাই রাতে তিনি বাদী হয়ে আজাদ হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। এছাড়া চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া পৃথক আরেকটি মামলাতেও আজাদ হোসেনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে পুলিশ। এরই অংশ হিসেবে সোমবার ভোররাতে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এফ.এম. মনিরুজ্জামান মণ্ডলের নেতৃত্বে পুলিশের একাধিক দল ঝিকিরা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আজাদ হোসেনসহ অপর পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এফ.এম. মনিরুজ্জামান মণ্ডল বলেন, “মারামারি ও চাঁদাবাজির পৃথক দুটি মামলায় আজাদ হোসেনসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা