সারাদেশ

উলিপুরে প্রেমের ফাঁদে ফেলে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষন

কুড়িগ্রাম , প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ঐ মাদ্রাসা শিক্ষকসহ দুই জনকে আসামী করে উলিপুর থানায় মামলা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে,গত ৩০ জুর/২০২৬ইং দিবাগত রাতে উপজেলার ঐতিহ্যবাহী কাজির মসজিদ সংলগ্ন নুরানী ও হাফিজিয়া মাদ্রাসায়।

আসামীরা হলেন ঐ মাদ্রাসার শিক্ষক সহিদুল ইসলাম (৪০) ও উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগড়াকুড়া গ্রামের আনু মিয়ার ছেলে রাকিব (১৯)। এ রিপোর্ট লিখা পর্যন্ত আসামীরা গ্রেফতার হয়নি। এদিকে ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, নাগড়াকুড়া বাজার এলাকার আনু মিয়ার ছেলে রাকিব উক্ত মহিলা হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের কিশোরী শিক্ষার্থী মুন্নী আক্তারের (১৭) (ছন্দনাম) সাথে দীর্ঘদিন থেকে প্রেমের মাম্পর্ক গড়ে আসে। সেই সুবাদে গত ৩০ জুন বিকালে রাকিব ওই শিক্ষার্থীকে কাজির মসজিদ সংলগ্ন নুরানী ও হাফিজিয়া মাদ্রাসায় আসতে বললে প্রমিকের ডাকে সে সেখানে আসে এবং মাদ্রাসার একটি শ্রেণি কক্ষে উভয়ে প্রেমাল্লাপ করে ।

এক সময় প্রেমিক যুগোলকে মাদ্রাসায় দায়িত্বে থাকা শিক্ষক সহিদুল ইসলামের (৪০) নজরে পরলে তিনি সেখানে যান। প্রেমিক রাকিব তাকে নিজেদের পরিচয় দেন এবং রাতেও সেখানেই অবস্থান করেন।
পরবর্তীতে রাত গভীর হলে ওই শিক্ষক প্রেমিক-প্রেমিকার দুর্বলতার সুযোগ নিয়ে রাকিবকে শ্রেণি কক্ষেই ঘুমাতে বলে শিক্ষার্থী মুন্নিকে মাদ্রাসার অফিস কক্ষে নিয়ে যান। এরপর অফিস কক্ষের দরজা বন্ধ করে লম্পট শিক্ষক তাকে চর থাপ্পর মেরে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করেন। এমতাবস্থায় মেয়েটির আত্মচিৎকারে রাকিব দ্রুত ছুটে এসে শিক্ষক সহিদুলের হাত থেকে ভিকটিমকে উদ্ধার করে।

পরদিন সকালে শিক্ষার্থী বাড়িতে গিয়ে বিষয়টি স্বজনদের জানায়। এরপর ভিকটিমের স্বজনরা ন্যায়বিচার চেয়ে স্থানীয় মাতাব্বর ও মাদ্রাসা কর্তৃপক্ষকে বিচার দিলে তারা বিচার না করে বরং বিষয়টি ধামাচাপা দিতে ভিকটিমের পরিবারের উপর চাপ এবং কালক্ষেপন করতে থাকেলে ধর্ষিতার নানা বাদি হয়ে গত শনিবার (৪ জুলাই) রাকিব ও সহিদুল ইসলামকে আসামী করে উলিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক মামলা হওয়ার বিষয়টি নিশ্চিৎ করে ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং আসামীদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে বলে তিনি জানিয়েছেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

দেশের স্বার্থে র‍্যাবের মতো সংগঠনের প্রয়োজন রয়েছে: লুৎফুজ্জামান বাবর

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের সামগ্রিক নিরাপত্তার স্বার্থে র‍্যাবে...

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতিক : গোলাম মোস্তফা 

রাজনৈতিক অঙ্গনে মত ফারাক থাকলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া হয়ে উঠেছিলেন গণতান...

ভাইভায় নম্বর  বাড়িয়ে কি মেধা কমানো হচ্ছে?

বাংলাদেশের চাকরিপ্রার্থীদের কাছে পরীক্ষা শুধু পরীক্ষা নয়; এটি অনেকের জীবনের শ...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা