সারাদেশ

উন্মুক্ত থাকবে জলাশয়, নিশ্চিত হবে জেলেদের অধিকার

নেএকোনা, প্রতিনিধি

হাওরাঞ্চলের মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং প্রকৃত মৎস্যজীবীদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর ট্রলারঘাটে বর্ণাঢ্য আয়োজনে শুক্রবার পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।


এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি বলেন, “সরকার দেশের সকল উন্মুক্ত জলাশয় প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত রাখার নীতিতে কাজ করছে। ‘জাল যার, জল তার’—এই নীতির আলোকে হাওরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ইজারা প্রথার কারণে সাধারণ মৎস্যজীবীরা দীর্ঘদিন বঞ্চিত হয়েছে। সেই বৈষম্য দূর করে প্রকৃত জেলেদের অধিকার প্রতিষ্ঠা করা হবে।

”তিনি আরও বলেন, “হাওরাঞ্চলের জীববৈচিত্র্য ও মাছের উৎপাদন বৃদ্ধির জন্য নিয়মিত পোনা মাছঅবমুক্তকরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এমুহূর্তে হাওরাঞ্চলে ৫ মাস মা ও পোনামাছ নিধন বন্ধ রাখতে হবে। এর সুফলতা জেলেরাই ভোগ করবে। এর জন্য সরকার কর্তৃক সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্ব্যাস দেন। অনুষ্ঠানের উদ্বোধক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী , নেএকোনা -৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবার বলেন, হাওরাঞ্চলের মানুষের অর্থনীতি,কৃষি ও মৎস্য সম্পদের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেয়া হয়েছে। মৎস্য সম্পদ রক্ষার পাশাপাশি জেলেদের জীবন মানউন্নয়নে সরকার কাজ করছে।


এ সময় উপস্থিত মৎস্যজীবীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, উন্মুক্ত জলাশয় সংরক্ষণ এবং নিয়মিত পোনা অবমুক্তকরণ কার্যক্রম অব্যাহত থাকলে হাওরাঞ্চলের মৎস্যসম্পদ আরও সমৃদ্ধ হবে। এসময় বিপুলসংখ্যক মৎস্যজীবী,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,জেলা ও উপজেলার প্রশাসনিক কর্মকর্তাও গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদে...

ট্রাম্পের নিষেধাজ্ঞায় আইসিসির দুই কর্মকর্তা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং আদালটির কর্মক...

ঢাকার ৮ জোনে চলবে অটোরিকশা

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন পরিকল্পন...

যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণ অবসান চায় ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন সরকার পররাষ্ট্রনীতিতে প্রতি...

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সুযোগ

আগামী ২১ আগস্ট থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের অনলাইনে বদলির আবেদন গ্রহণ শুর...

চন্দ্রখালী খালে প্রাণের জোয়ার, সাটুরিয়ায় জমজমাট নৌকা বাইচ

মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খ...

টেকনাফে নাফ নদীতে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম...

ভোট থেকে ফল, যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে ব...

ডিএমপির অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮৩

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৩ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন ও ভোট গণনার পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা