সংগৃহিত
বাণিজ্য

ঈদকে ঘিরে জমে উঠেছে নতুন টাকা বেচাকেনা

বাণিজ্য ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের বাকি আর মাত্র কয়েক দিন। ঈদ-আনন্দের অন্যতম অনুষঙ্গ সালামি হিসেবে নতুন টাকা দেওয়া-নেওয়া। ফলে ঈদ মৌসুমে নতুন টাকার চাহিদা থাকে অনেক বেশি। নতুন টাকার চাহিদা কেন্দ্র করে নগরীর বিভিন্ন জায়গায় বসেছে টাকার হাট। শেষ মুহূর্তে জমে উঠেছে নতুন টাকা বেচাকেনা। তবে অন্যবারের চেয়ে এবার নতুন টাকার দাম বেড়েছে বলে অভিযোগ করছেন ক্রেতারা।

শনিবার (৬ এপ্রিল) সরেজমিনে রাজধানীর গুলিস্তান শপিং সেন্টার (স্পোর্টস) মার্কেটের সামনে নতুন টাকা কিনতে ক্রেতাদের ভিড় দেখা যায়। দুই টাকার নোট থেকে শুরু করে ৫০০ টাকার নতুন নোটের পসরা সাজিয়ে রেখেছেন দোকানিরা। তাদের ঘিরে রেখেছেন রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতারা।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের আগ মুহূর্তে প্রতিদিন লক্ষাধিক টাকার বেশি বিক্রি তাদের। পাঁচ টাকা, ১০ টাকা, ৫০ টাকার নোটের চাহিদা বেশি। এবার ২০ টাকার নোটের একটি বান্ডেল (এক হাজার টাকা) বিক্রি হচ্ছে এক হাজার ১৫০ টাকায়। ১০ টাকার বান্ডেল (এক হাজার টাকা) বিক্রি হচ্ছে ৩০০ টাকা বেশি অর্থাৎ এক হাজার ৩০০ টাকা। পাঁচ টাকার নোট ১০০টি নিলে গুনতে হচ্ছে বাড়তি ১৫০ টাকা। এছাড়াও হাজারে ৫০ টাকা বেশি দিয়ে ১০০ টাকার নোটের বান্ডেল বিক্রি হচ্ছে। ৫০ টাকার নোট এক বান্ডেল (এক হাজার টাকা) নিতে হলে বাড়তি দিতে হচ্ছে ১০০ টাকা। দুই টাকার নোট ৬০০ টাকার বান্ডেল বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়।

ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদ উপলক্ষে পরিবারের ছোট-বড় সবাই ও আত্মীয় স্বজনকে বকশিশ/সালামি দেওয়ার জন্য নতুন টাকা নিতে এসেছেন তারা। এছাড়াও অনেকে সহকর্মী, অনেকে আবার রাজনৈতিক নেতাকর্মীদের ঈদ উপহার হিসেবে দেওয়ার জন্য নতুন টাকা সংগ্রহ করছেন। তবে এ বছর টাকার উচ্চমূল্য বৃদ্ধি নিয়ে অভিযোগ করছেন তারা।

টাকা কিনতে আসা ধানমন্ডির বাসিন্দা ফয়সাল বলেন, ‘ভাগনে-ভাতিজি ও ছোট ভাইদের ঈদ সালামি দেবো, সে কারণে পাঁচ হাজার টাকা কিনতে এসেছিলাম। কিন্তু গতবারের চেয়ে এবার দাম চড়া। এ বান্ডেল ১০ টাকার নোট (এক হাজার) কিনেছি, বাড়তি ৩০০ টাকা দিতে হয়েছে। সব দোকানে একই দাম। কোনো দামাদামিরও সুযোগ নেই।’

মজিবুর রহমান নামে আরেক ক্রেতা বলেন, ‘আগে টাকা কেনার জন্য গুলিস্তান আসা হয়নি। জালনোট আছে কি না সেই ভয়ও আছে। তবুও নাতি-নাতনি ও প্রতিবেশিদের জন্য নতুন টাকা সংগ্রহ করেছি। ১০ টাকা, ২০ টাকা ও ৫০ টাকার বান্ডেল কিনেছি।’

মো. আনিস নামের এক টাকা ব্যবসায়ী বলেন, ‘আমরা মূলত ব্যাংকের কর্মচারী ও বিভিন্ন ব্যাংকারদের টাকা সংগ্রহ করি। এবার তারাই গতবারের চেয়ে ৫০-৬০ টাকা বেশি দামে বিক্রি করছেন। তাই আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। কিছু করার নেই। তবে আমরা খুব বেশি লাভ করতে পারছি না। ঈদের পর দাম কমে যাবে।’

আরেক ব্যবসায়ী জামিরুল বলেন, ‘বাংলাদেশ ব্যাংক থেকে দেরি করে টাকা ছাড়ছে। ওখান থেকেও সিন্ডিকেটে টাকা আসে। বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী দাম বাড়িয়ে দিয়েছেন। এবার শুরু থেকে বেচাকেনা তেমন হয়নি। অনেকেই আছেন ব্যাংকারদের আত্মীয়-স্বজন, তারা তাদের মাধ্যমে সংগ্রহ করেন।’

জানা গেছে, প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতর উপলক্ষে বাজারে নতুন টাকা ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। গত ৩১ মার্চ থেকে বাণিজ্যিক ব্যাংকের নির্ধারিত শাখা থেকে নতুন নোট সংগ্রহ করছেন গ্রাহকরা। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৮০টি শাখা ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে বিশেষ ব্যবস্থায় নতুন টাকা বিনিময় করা হচ্ছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা