সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা করেন অধিকাংশ আমেরিকান

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণকারী আমেরিকান নাগরিকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের সর্বশেষ এক জরিপে দেখা গেছে, বর্তমানে ৫৩ শতাংশ আমেরিকান ইসরায়েলের প্রতি ‘অসন্তুষ্ট’ বা ‘নেতিবাচক’ দৃষ্টিভঙ্গি রাখেন। ২০২২ সালের মার্চে করা সর্বশেষ অনুরূপ জরিপে এই হার ছিল ৪২ শতাংশ।

বুধবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।

দলীয় বিভাজনের দিক থেকেও পার্থক্য লক্ষ্য করা গেছে। জরিপ অনুযায়ী, ৬৯ শতাংশ ডেমোক্র্যাট সমর্থক বর্তমানে ইসরায়েলকে নেতিবাচকভাবে দেখছেন; যা ২০২২ সালে ছিল ৫৩ শতাংশ। রিপাবলিকানদের মধ্যে এই হার ৩৭ শতাংশ; যা আগের জরিপে ছিল ২৭ শতাংশ।

পিউ রিপোর্টে বলা হয়েছে, গত তিন বছরে সব বয়সের ডেমোক্র্যাটদের মধ্যেই ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা বেড়েছে, তবে বয়স্ক ডেমোক্র্যাটদের মধ্যে এই প্রবণতা বেশি। তরুণ ডেমোক্র্যাটদের মধ্যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি নয় পয়েন্ট বেড়েছে, সেখানে বয়স্কদের মধ্যে তা ২৩ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

অপরদিকে, রিপাবলিকানদের মধ্যেও এই পরিবর্তন তরুণ প্রজন্মের মধ্যেই বেশি। ৫০ বছরের নিচের রিপাবলিকানদের মধ্যে বর্তমানে ৫০ শতাংশ নেতিবাচক এবং ৪৮ শতাংশ ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন। অথচ ২০২২ সালে এই অনুপাত ছিল যথাক্রমে ৩৫ ও ৬৩ শতাংশ।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি মার্কিনিদের আস্থার ক্ষেত্রেও নিম্নগামী প্রবণতা দেখা যাচ্ছে। জরিপে অংশগ্রহণকারীদের ৫২ শতাংশ বলছেন, বৈশ্বিক ইস্যুতে সঠিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে নেতানিয়াহুর ওপর তাদের ‘সামান্য’ কিংবা ‘একেবারেই’ আস্থা নেই। মাত্র ৩২ শতাংশ তার প্রতি আস্থা প্রকাশ করেছেন। যদিও এই হার গত বছরের কাছাকাছি, তবে ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে নেতানিয়াহুর ওপর আস্থা না রাখার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে পিউ।

জরিপে আরো উঠে এসেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে মার্কিনিদের ব্যক্তিগত আগ্রহও কমে যাচ্ছে।

গত জানুয়ারিতে যেখানে ৬৫ শতাংশ বলেছিলেন, এই যুদ্ধ তাদের কাছে ‘খুবই গুরুত্বপূর্ণ’ বা ‘কিছুটা গুরুত্বপূর্ণ’, সেখানে সর্বশেষ জরিপে সেই হার নেমে এসেছে ৫৪ শতাংশে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা