আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পরেছিলাম ৩ ঘণ্টা : আলি শামখানি

আন্তর্জাতিক ডেস্ক

ধ্বংসস্তূপের নিচেই চাপা পড়েছিলেন ৩ ঘণ্টা ! নড়াচড়া করতে না পারায়, ওই অবস্থায় আদায় করেন ফজরের নামাজ। এভাবেই ইসরায়েলি হামলা থেকে বেঁচে ফেরার রোমহর্ষক বর্ণনা দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শীর্ষ উপদেষ্টা, আলি শামখানি।

গেলো ১৩ জুন তাকে হত্যার দাবি করেছিলো ইসরায়েল। এরপর, ছড়ায় গুরুতর আহত হওয়ার খবর। সব গুঞ্জন উড়িয়ে, ইরানের সামরিক কমান্ডার ও বিজ্ঞানীদের গণ জানাজায় অংশ নিতে, জনসম্মুখে আসেন আয়াতুল্লাহ আলি খামেনির শীর্ষ উপদেষ্টা।

এরপরই রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি-কে দেন সাক্ষাৎকার। বলেন কীভাবে তিনি মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন।

শামখানি ইরানের শীর্ষ কর্মকর্তাদের একজন। সামরিক কমান্ডার, বিজ্ঞানী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি তাকেও লক্ষ্য বানিয়েছিলো ইসরায়েল। পুরোপুরি গুড়িয়ে দেয়া হয় তার বাড়ি। শামখানির দাবি, নেহাৎ ভাগ্যের জোরেই বেঁচে ফিরেছেন।

তিনি জানান, হামলার সময়ে প্রথমে ভূমিকম্প মনে হলেও পরে বুঝতে পারেন তিনি হামলার শিকার হয়েছেন। এক সময় ইরানের নৌবাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন শামখানি।

এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তিনি। পরে, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি নিযুক্ত হন। বর্তমানে, খামেনির শীর্ষ উপদেষ্টা তিনি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

ঢাকা থেকে চিলাহাটিগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের ৯টি বগি লাইনচ্...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত ধরে গত ২৮ ফেব্রুয়ারি শু...

ঈদের ছুটিতেও মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী

কৃষকদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ প্রণ...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

উন্নয়নের পথে কলাপাড়া

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আলহ...

গভীর রাত পর্যন্ত খোলা দোকান

ঈদুল ফিতরকে সামনে রেখে শেষ মুহূর্তের কেনাকাটায় এখন...

জামায়াত ৭০% ভোট পেয়েও বিএনপির ইঞ্জিনিয়ারিং সব ওলট পালট করেছে

ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিম বলেছেন, এদেশে জনগণ গণভ...

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

ঢাকা থেকে চিলাহাটিগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের ৯টি বগি লাইনচ্...

আজ ইরান থেকে ফিরছে ২০০ বাংলাদেশী

ইরানে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটিতে থাকা বাংলাদেশিদের মধ্যে প্রায় ২০০ জন ফের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা