আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

ইরান ও ইসরায়েলের ১২ দিনের সংঘাতের সময় বিমান হামলা হয়েছিল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ওপরও। হামলায় প্রাণে বাঁচলেও ‘সামান্য’ আহত হন তিনি। তেহরানের অভিযোগ, প্রেসিডেন্টকে হত্যা করার জন্য এ হামলা চালানো হয়েছিল।

ঘটনাটি গত ১৫ জুনের। ইরানের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানান, সংঘাত চলাকালে রাজধানী তেহরানে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। সেখানেই হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

নাম প্রকাশ না করার শর্তে ওই সরকারি কর্মকর্তা জানান, ইরান সরকারের তিন বিভাগের শীর্ষ নেতাদের হত্যার জন্য ওই হামলা চালিয়েছিল ইসরায়েল। ইরানের সরকারব্যবস্থাকে উৎখাত করা ছিল হামলার উদ্দেশ্য। আল-জাজিরাকে তিনি আরো বলেন, এ জন্য ইসরায়েলকে খেসারত দিতে হবে।

ওই দিন তেহরানে সরকারের নির্বাহী, আইন ও বিচার বিভাগের প্রধানসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। দুপুরের আগে আগে বৈঠক চলার সময় হামলার ঘটনা ঘটে।

ইরানের আধা সরকারি ফার্স সংবাদমাধ্যম ১২ দিনের সংঘাত চলাকালে ঘটে যাওয়া ওই হত্যাচেষ্টা সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছে। ইরানের প্রেসিডেন্টও প্রথমবারের মতো গত সোমবার এক সাক্ষাৎকারে হামলার বিষয়টি প্রকাশ্যে এনেছেন।

ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের পশ্চিমাঞ্চলের একটি সরকারি স্থাপনার নিচতলায় জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের ওই বৈঠক চলছিল। ভবনটির প্রবেশমুখ আর বের হওয়ার পথে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর মধ্য দিয়ে ভবনটি থেকে পালানোর পথ বন্ধ এবং বাতাস চলাচল বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়।

ক্ষেপণাস্ত্র হামলার পরপর ওই ভবনে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে আগে থেকে ঠিক করে রাখা একটি জরুরি নির্গমন পথ ব্যবহার করে প্রেসিডেন্ট পেজেশকিয়ানসহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ভবনটি থেকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়। বের হওয়ার সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পায়ে ‘সামান্য’ চোট লাগে বলেও জানা গেছে।

সংবাদ সংস্থাটি জানিয়েছে, এ হামলার ক্ষেত্রে শত্রুর (ইসরায়েলিদের) কাছে থাকা গোয়েন্দা তথ্য এতটাই নির্ভুল ছিল যে ইরানের কর্তৃপক্ষ ইসরায়েলি গুপ্তচর থাকার সন্দেহ নিয়ে তদন্ত করে দেখছে।

‘তারা চেষ্টা করেছিল’

ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান গত সপ্তাহে মার্কিন রক্ষণশীল উপস্থাপক টাকার কার্লসনকে একটি সাক্ষাৎকার দেন। এতে তিনি বলেন, সংঘাতের সময় ইসরায়েল তাঁকে হত্যার চেষ্টা করেছিল ঠিকই, তবে সফল হতে পারেনি।

‘যুক্তরাষ্ট্র আমার প্রাণনাশের চেষ্টা করেনি, এটা ছিল ইসরায়েলের কাজ। আমি তখন একটি বৈঠকে ছিলাম…যেখানে আমরা বৈঠক করছিলাম, তারা সেখানে বোমাবর্ষণের চেষ্টা করেছিল’ বলেন পেজেশকিয়ান।

১৩ জুন থেকে ইরান ও ইসরায়েলের সংঘাত শুরু হয়। চলে টানা ১২ দিন। ইসরায়েলের বোমা হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণুবিজ্ঞানীরা নিহত হন। হামলা শুরুর এক মাস না পেরোতে ইরানের প্রেসিডেন্টের পক্ষ থেকে তাঁকে হত্যাচেষ্টার অভিযোগ সামনে আনা হলো।

ইসরায়েলি হামলায় ইরানে অন্তত ১ হাজার ৬০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকারি শহীদ ও প্রবীণ যোদ্ধাবিষয়ক সংস্থা। ইসরায়েলের হামলার জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইসরায়েলে ২৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

পাহাড়ি ঢলে টানা বৃষ্টিতে মৌলভীবাজারে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

দুই দিনের টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের বিভ...

সংসদ চলাকালে হঠাৎ অসুস্থ বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধী দলীয় সংসদ সদস্য ও সা...

‘মার্কিন জলদস্যুতার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার ইরানের আছে’

যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের বাণিজ্যিক জাহাজ জব্দের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এ...

ঢাকাকে গ্রিন সিটি করতে ৫ বছরে ৫ লাখ বৃক্ষরোপণ করা হবে: প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতা...

কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সরকার কৃষিখাত আধুনিকায়ন, উৎপাদন বৃদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা