সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইসরাইলি বিমান হামলায় নিহত ৭১

আন্তর্জাতিক ডেস্ক : গাজার পশ্চিম খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার বাস্তুশিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময়ে আরও ২৮৯ জন আহত হয়েছেন।

শনিবার (১৩ জুলাই) গাজার স্বাস্থ্য বিভাগ সূত্রের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় ইসরাইলি বিমান হামলায় বেসামরিক প্রতিরক্ষা কর্মীসহ ৩ শতাধিক ফিলিস্তিনি হতাহত হয়েছেন।

আল জাজিরা জানায়, ইসরাইলি যুদ্ধবিমান আল-নুস গোলচত্বরের কাছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দিকে পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আল-মাওয়াসির তাঁবুগুলো এবং একটি পানি বণ্টন ইউনিটের কাছে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানে। যার ফলে বিপুল সংখ্যক মানুষ হতাহত হন।

গাজার বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র জানান, হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা এলাকাটিকে ইসরাইলি বাহিনী তথাকথিত ‘নিরাপদ’ অঞ্চল হিসাবে মনোনীত করেছিল।

গাজার সরকারি মিডিয়া অফিসের এক বিবৃতিতে বলা হয়, খান ইউনিসে বাস্তুচ্যুতদের তাঁবু ক্যাম্প লক্ষ্য করে বোমাবর্ষণ করে ইসরাইলি দখলদার বাহিনী একটি বড় গণহত্যা চালিয়েছে। ভয়াবহ এ গণহত্যায় সিভিল ইমার্জেন্সি সার্ভিসের সদস্যসহ তিন শতাধিক মানুষ নিহত ও আহত হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, আহতদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সের কর্মীরা তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা