ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

ইরান শান্তি সংলাপে আগ্রহী, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ফের যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি সংলাপ শুরু করার আগ্রহ জানিয়েছে এবং এ কারণেই সেখানে মার্কিন বাহিনীর অভিযান স্থগিতের নির্দেশ দিয়েছেন তিনি। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেন, ইরান ভদ্রভাবে অভিযান থামিয়ে সাক্ষাতের অনুরোধ জানিয়েছে এবং চুক্তি না হলে তারা আবার আগের অবস্থানে ফিরবেন।

উল্লেখ্য, সমঝোতা চুক্তির শর্ত ভঙ্গ করে জুলাইয়ের শুরুতে হরমুজ প্রণালিতে আমিরাতের দুটি ট্যাংকারে ড্রোন হামলা চালায় ইরানের আইআরজিসি। এরপর মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) ইরানের সামরিক-বেসামরিক স্থাপনায় টানা বিমান অভিযান শুরু করে, আর জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইআরজিসি। টানা ১৩ রাত সংঘাতের পর গত ২৫ জুলাই অভিযানে বিরতি দেয় সেন্টকম, যা এখনও চলমান, আর তার পাল্টায় ইরানও হামলা স্থগিত রেখেছে।

ইরান সরকারের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও পাল্টা অভিযান মুলতবি রাখবে বলে তারা যুক্তরাষ্ট্রকে ইতিমধ্যে জানিয়েছে। এই প্রতিবেদন প্রকাশের পরপরই অভিযান স্থগিতের কারণ জানালেন ট্রাম্প। তবে এর কিছুদিন আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংলাপের কোনো পরিকল্পনা তাদের নেই।

আমার বাঙলা/ তালহা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

নতুন কুঁড়ির প্রথম আসরের সমাপনী দিন আজ

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব পর্দা নামছে আজ। আর্...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

২৯ দিন পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

২৯ দিন পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার ভেনেজুয়েলায়...

টেস্টে বিরল রেকর্ড গড়লেন গ্রিভস

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অবিশ্বাস্য বোলিং নৈপুণ্যে ইতিহাস গড়ে...

আসামের বন্যায় মৃত বেড়ে ৬৮

আসামে বন্যায় এ অব্ধি রাজ্যের বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে...

মনোহরদীর পানের বরজে বদলাচ্ছে অর্থনীতি

নরসিংদীর মনোহরদী উপজেলার বিভিন্ন ইউনিয়নে পান চাষ এখন আর শুধু একটি কৃষিপণ্য উৎ...

ইরান শান্তি সংলাপে আগ্রহী, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ফের যুক্তরাষ্ট্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা