ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানকে দুটি নতুন শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র

ইসলামাবাদে বৈঠক ব্যর্থ হওয়ার পর আবারও আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে পুনরায় এই আলোচনা শুরুর আগে আমেরিকার পক্ষ থেকে দুটি শর্ত দেওয়া হয়েছে। ইসরাইলি গণমাধ্যমের বরাতে এ খবর দিয়েছে এনডিটিভি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে নতুন দফার আলোচনা দুই দিনের মধ্যেই আবার শুরু হতে পারে। তার দাবি, সঠিক এবং উপযুক্ত ব্যক্তিরা ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা একটি সমঝোতায় আসতে চায়।

তবে নতুন করে আলোচনা শুরুর আগে ওয়াশিংটন চায় গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুরোপুরি ও বাধাহীনভাবে খুলে দেওয়া হোক। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ইসরায়েলি কয়েকটি গণমাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ‘পারস্পরিকতা’ নীতিতে অটল রয়েছে। অর্থাৎ, ইরান যদি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ ও তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেয়, তাহলে তাদের নিজেদের জাহাজ ও ট্যাংকার চলাচলও বন্ধ করে দেওয়া হবে।

আলোচনায় বসার জন্য যুক্তরাষ্ট্রের আরেকটি শর্ত হলো—ইরানের প্রতিনিধিদলকে অবশ্যই ইসলামিক রেভ্যুলশানারি গার্ড কর্পস (আইআরজিসি) এর পূর্ণ অনুমোদন থাকতে হবে। যাতে তারা যেকোনো চুক্তি চূড়ান্ত করতে পারে। ইসলামাবাদে যেকোনো সমঝোতা হলে তা যেন ইরানের শীর্ষ পর্যায়ের সব কর্মকর্তার সম্মতিতে হয়—এটিও যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে চায়।

তবে ইরানের পক্ষ থেকে এই দুই শর্ত নিয়ে এখনও কিছু বলা হয়নি। এমনকি আলোচনা আবার শুরু হতে পারে, এমন দাবিও নাকজ করেছে ইরান। তারা বারবারই বলে আসছে, যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে বিশ্বাস করে না।

ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়নকে কেন্দ্র করে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। টানা ৪০ দিনের সংঘাতের পর ৭ এপ্রিল থেকে ১৪ দিনের জন্য যুদ্ধবিরতিতে যায় যুক্তরাষ্ট্র ও ইরান।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা