ছবি: আমার বাঙলা
শিক্ষা

ইবি শিবিরকে জড়িয়ে ছাত্রদল নেত্রীর অভিযোগের নিন্দা

ইবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম কর্তৃক ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রশিবিরকে জড়িয়ে দেওয়া বক্তব্য সম্পূর্ণ মিথ্যাচার ও উদ্দেশ্যপ্রণোদিত বলে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সৈয়দ আবসার নবী হামযার স্বাক্ষরিত সভাপতি মু. মাহমুদুল হাসান ও সেক্রেটারি ইউসুফ আলীর যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বুধবার রাজধানীর তেজগাঁও কলেজে মাদকসেবনকে কেন্দ্র করে দুষ্কৃতকারীরা হামলা চালিয়ে এক ছাত্রকে হত্যা করে। ছাত্রদল নেতারা সেই হত্যাকাণ্ড শিবিরের ওপর চাপানোর চেষ্টা করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ১৭ জুলাই ইবি শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে হত্যার ঘটনায় ইবি ছাত্রশিবিরের কোনো সম্পৃক্ততা নেই। তারপরও ছাত্রদল নেত্রী মানসুরা আলম মিথ্যার আশ্রয় নিয়ে সাজিদ হত্যার দায় ইবি ছাত্রশিবিরের ওপর চাপিয়েছেন।

বিবৃতিতে দাবি করা হয়, ছাত্রদল নেতারা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। মানসুরা আলমের ভিত্তিহীন অভিযোগ ছাত্রদলের ঘৃণ্য লাশের রাজনীতি ও অপপ্রচারের একটি অংশ।

ছাত্রশিবির নেতারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা অপরাধে ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত থাকার অসংখ্য নজির রয়েছে। এসব দায় এড়াতেই তারা ছাত্রশিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তারা ছাত্রদল নেতাদের প্রতি আহ্বান জানান, সাজিদ হত্যাকাণ্ডে ইবি ছাত্রশিবিরকে জড়িয়ে দেওয়ার অসত্য বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে এবং শিক্ষার্থী-বান্ধব রাজনীতিতে ফিরে আসতে। নতুবা শিক্ষার্থীরা ছাত্রদলকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।

আমারবাঙলা/আরপি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা