সংগৃহিত
আন্তর্জাতিক

ইতালিতে ৪০ যাত্রী নিয়ে নৌকা নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির ল্যাম্পেডুসা দ্বীপের উপকূলে নিখোঁজ হওয়া একটি নৌকার অনুসন্ধান অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ।

রোববার (১৪ জানুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রায় ৪০ জন অভিবাসন প্রত্যাশী ছিলেন ওই নৌযানে।

ইতালির রাই নিউজের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজিন্সের খবরে বলা হয়েছে, ইউরোপে যেতে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় বিপদে পড়া মানুষদের সহায়তাকারী সংস্থা ‘অ্যালার্ম ফোন’ নিখোঁজের বিষয়টি অবহিত করে। তারা জানায়, নৌকাটির সঙ্গে গত শনিবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা শুরু হয়।

ইইউর সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের উড়োজাহাজের মাধ্যমে ১৭ ঘণ্টা অনুসন্ধান চালানো হয়েছে। কিন্তু তাদের তিনটি মিশনই বিফল হয়। অভিবাসীবাহী ওই নৌকা ধ্বংসের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

শনিবার, এক্স-এ এক পোস্টে অ্যালার্ম ফোন বলেছে, ‘তারা কোথায়? গতকাল সকালে বিপদে পড়া একটি নৌকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল, ওই নৌকায় ৩৬ থেকে ৪৫ জন লোক ল্যাম্পেডুসার দিকে যাচ্ছিল।’

সংস্থাটি আরও যোগ করেছে, ‘কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা কোনো তথ্য জানাতে পারেনি। আমরা এখনও পর্যন্ত ইতালীয় দ্বীপে তাদের অবতরণের কথা শুনিনি।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা