প্রতিনিধি
সারাদেশ

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক কিশোরী নিহত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১০ টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার কাছে এই ঘটনা ঘটে।

নিহত কিশোরীর নাম আসপিয়া খাতুন (১৭)। সে পুরাতন সাতক্ষীরা কলোনিপাড়া এলাকার আব্দুস সবুরের মেয়ে।


নিহতের চাচাতো মামা মহসিন আলী জানান, আশপিয়া খাতুন বৃহস্পতিবার বিকালে পরিবারের অন্য তিন সদস্যদের সাথে সদর উপজেলার ধুলিহর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল মাহফিল শুনতে। শুক্রবার সকালে একটি ইজিবাইকে তারা সবাই বাড়ি ফিরছিল। পথিমধ্যে বেলা সাড়ে দশটার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত আশপিয়ার গায়ের ওড়না ইজিবাইকের চাকার সাথে জড়িয়ে গেলে সে ছিটকে নিচে পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পায় সে। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসার তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদস হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই পথে তার মৃত্যু হয়েছে।


সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

গাইবান্ধায় ৩৮৫১ কিমি কাঁচা সড়ক, বর্ষায় কাদা-খরায় ধুলা

গাইবান্ধায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ৩ হাজার ৮৫১ কিল...

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।...

এক শিক্ষার্থীর জন্য প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন শিক্ষক

প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে অনেক শিক্ষকই বাড়ি থেকে বের হন ভোরে। কেউ যান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা