সংগৃহিত
আন্তর্জাতিক

ইউক্রেনীয় বন্দি পুরুষদের ওপর যৌন সহিংসতা

আন্তর্জাতিক ডেস্ক: রুশ নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার এক ঘণ্টার মধ্যে রোমান শাপোভালেঙ্কোকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। ২০২২ সালের ২৫ আগস্ট ইউক্রেনের স্বাধীনতা দিবসের পরের দিন রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) তিনজন সশস্ত্র মুখোশধারী কর্মকর্তা দক্ষিণ ইউক্রেনীয় বন্দর শহর খেরসন-এ তার বাড়িতে অভিযান চালায়।

বাড়িঘরে তল্লাশি শেষে শাপোভালেঙ্কোর ফোনে থাকা বার্তাগুলোও পড়ে দেখে এফএসবির কর্মকর্তারা। তারা মোবাইল ফোনে একটি বার্তা দেখতে পান, যেখানে রুশ সেনাদের ‘অর্কস’ বলে ডাকা হয়েছিল। রাশিয়ান সেনাবাহিনীকে গালি দেওয়ার জন্য ইউক্রেনীয়রা এই শব্দটি ব্যবহার করে। শাপোভালেঙ্কোকে গ্রেপ্তারের জন্য এটিই যথেষ্ট ছিল। হাত ও চোখে বেঁধে তাকে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

কয়েকদিন পর শাপোভালেঙ্কোর ওপর নির্যাতন শুরু করা হয়। তার যৌনাঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট করা হয়। তার পশ্চাৎদেশে কাঁচের বোতল প্রবেশ করিয়ে ধর্ষণের হুমকি দেওয়া হয়। এমনকি তার অণ্ডকোষ কেটে ফেলার হুমকি দেওয়া।

৩৯ বছর বয়সী এই ইউক্রেনীয় বলেন, ‘তাদের যৌনাঙ্গের প্রতি টান আছে বলে মনে হচ্ছে। কখনও কখনও দরজা খুললে তারা বলত: আমরা আমাদের লাঠি বের করতে যাচ্ছি এবং আমরা এখানে সবাইকে ধর্ষণ করতে যাচ্ছি।’

শাপোভালেঙ্কোর মতো যৌন সহিংসতার অভিজ্ঞতা ইউক্রেনীয়দের মধ্যে সাধারণ। বেসামরিক ও সেনাসহ যারা রাশিয়ার পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে আটক করা হয়েছে, তাদের সবাইকে এ ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে।

মানবাধিকার পর্যবেক্ষকরা দীর্ঘদিন ধরে বন্দিদের ওপর রুশ পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌন সহিংসতা সম্পর্কে অভিযোগ করে আসছে। বর্তমানে ধারণা করা হচ্ছে, দখলকৃত ইউক্রেনে এই নির্যাতনের চর্চা করছে রাশিয়া।

রাশিয়ার বন্দিদশা ফেরত আসা খুব কম ইউক্রেনীয় পুরুষই তাদের ওপর নির্যানতন সম্পর্কে প্রকাশ্যে কথা বলেছেন। কিন্তু ইউক্রেনীয় প্রসিকিউটর এবং অধিকার গোষ্ঠীগুলো বলছেন, যৌন নির্যাতনের শিকার পুরুষদের সংখ্যা বেড়েছে। বিষয়গুলো কলঙ্ক ও লজ্জার কারণে তারা এ বিষয়ে মুখ খুলতে চান না।

সংঘাত সম্পর্কিত যৌন সহিংসতার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে ইউক্রেনে ৮৫টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এদের মধ্যে ৫২ জন পুরুষ, ৩১ জন নারী, একজন কিশোরী এবং একজন কিশোর। জাতিসংঘের অধিকার বিষয়ক কর্মকর্তাদের একটি পৃথক প্রতিবেদনে ৬০ জন ইউক্রেনীয় পুরুষ মুক্তির পর সাক্ষাৎকার দিয়েছিল। তাতে দেখা গেছে, ৩৯ জন বন্দি থাকা অবস্থায় যৌন সহিংসতার শিকার হয়েছিল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা