বিনোদন

আয়মানে বাঁধা পড়লেন মুনজেরিন

বিনোদন ডেস্ক: বিশ্বের সেরা তরুণ উদ্যোক্তাদের একজন আয়মান সাদিক। অনলাইন স্কুলের ধারণা তাকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার চূড়ায়। দেশের আরেক জনপ্রিয় অনলাইন শিক্ষক মুনজেরিন শহীদ। খ্যাতির তুঙ্গে থাকা দুজনেই এখন এক পথের পথিক। বিয়ে করেছেন ‘টেন মিনিট স্কুল’ এর প্রতিষ্ঠাতা আয়মান ও একই প্রতিষ্ঠানের ইংরেজির শিক্ষক মুনজেরিন।

একনজরে আয়মান ও মুনজেরিন-

কুমিল্লায় জন্ম নেওয়া আয়মান সাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ সম্পন্ন করে ২০১৫ সালে ইন্টারনেটভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ‘টেন মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন। আয়মানের জন্ম কুমিল্লায় হলেও তার বেড়ে ওঠা চট্টগ্রামে। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা তায়েবুর রহমান ও শারমিন আক্তারের ছেলে আয়মান সাদিক। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বসের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেরা ৩০০ তরুণ উদ্যোক্তার তালিকায় স্থান পেয়েছিলেন তিনি। ওই বছরই ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে ‘কুইনস ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন আয়মান।

চট্টগ্রামের কন্যা মুনজেরিন শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক করে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর করেন। মুনজেরিন টেন মিনিট স্কুলের ইংরেজির শিক্ষক। টেন মিনিট স্কুল আয়মান-মুনজেরিনকে দেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষকের মুকুট এনে দিয়েছে। এবার জুটিতে বাঁধা পড়লেন দুজন।

এদিকে দীর্ঘদিন সম্পর্কের গুঞ্জন পরিণত হয়েছে বিয়ের মধ্য দিয়ে। তবে এতেও কঠোর গোপনীয়তা রাখতে চেয়েছেন দুজন। কিন্তু তা আর হলো না—শুভ পরিণয় জেনেছে সবাই।

জানা গেছে, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে পরিবারের মানুষদের উপস্থিতিতে তাদের আকদ সম্পন্ন হয়। আগামী ২৩ সেপ্টেম্বর রাজধানীর সেনাকুঞ্জেতে তাদের বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান হবে। এমনই তথ্য দিয়েছেন আয়মানের ঘনিষ্ঠজনরা।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

বোরকা পরে ভূমি অফিসে ঢাকার ডিসি ফরিদা, অতঃপর যা ঘটল

ভূমি অফিসে প্রতিদিনের মতোই ছিল নানা কাজে আসা মানুষের ভিড়। কেউ জমির নামজারির খ...

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে ব&zwn...

আমিষের ঘাটতি পূরণে মুক্ত জলাশয়ে মাছ চাষ গুরুত্বপূর্ণ: স্পিকার

দেশের মানুষের আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ একটি গুর...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের র...

সাংবাদিকদের ক্ষেত্রে সাইবার সুরক্ষা আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের ক্ষেত্রে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর অপপ্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা