ফুটবল জাদুকর লিওনেল মেসি বড্ড একা, বড্ড ক্লান্ত
খেলা

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

স্পোর্টস ডেস্ক

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্যুতে তাদের উপস্থিতি ছিল প্রতিপক্ষের চেয়ে প্রায় দ্বিগুণ। আমেরিকার অন্য শহরগুলোর জমায়েত ও ছিল চোখে পড়ার

গতকাল ফাইনাল ম্যাচের আগেই টাইমস স্কয়ার ছিল আর্জেন্টাইনদের দখলে। আজ ২য় বারের মতো আর্জেন্টিনা বিশ্ব শিরোপা জিতে গেলে নিউজার্সি স্টেডিয়ামের চিত্র থাকত ভিন্ন। পুরো নিউইয়র্ক শহর জুড়েই চলত উৎসব। কিন্তু আর্জেন্টিনার হারে বিষাদের সুর স্টেডিয়াম প্রাঙ্গন ছাড়িয়ে সারা বিশ্বে।

আর্জেন্টিনার এক সমর্থক বলেন, ‘পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনাকে মেসি টেনেছেন। আজ মেসি সেভাবে খেলতে পারেননি, তারই প্রভাব পড়েছে ম্যাচে। আমরা পারিনি কিন্তু মেসিকে ধন্যবাদ। তিনি আমাদের গতবার বিশ্বকাপ জিতিয়েছেন, এবার ফাইনালে এনেছেন।’ আরেক সমর্থক মেসিকে নিয়েই বলেন, ‘স্পেন ভালো খেলেই চ্যাম্পিয়ন হয়েছে। এজন্য তাদের অভিনন্দন। আমরা সত্যিকারভাবে আজ খেলতে পারিনি সেভাবে। স্পেন চ্যাম্পিয়ন হওয়ায় শুধু স্পেনেই উৎসব হবে। আর মেসি চ্যাম্পিয়ন হলে পুরো বিশ্ব সেই আমেজ পেত। এটাই হচ্ছে মূল পার্থক্য।’

বাংলাদেশি সাংবাদিক পরিচয় পাওয়ায় আরেক সমর্থক খানিকটা আফসোসও করলেন। বিশ্বকাপে বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থন অনেক। সেটা স্মরণ করে তিনি বলেন, ‘এখন আর্জেন্টিনা জিতলে বাংলাদেশে নিশ্চয়ই অনেক আনন্দ হতো। আপনার আমাদের সমর্থন অব্যাহত রাখবেন। আমরা নিশ্চয়ই আবার চ্যাম্পিয়ন হব।’

সারা বিশ্বের আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে বিষন্নতার ছাপ স্পষ্ট। তবে ২০২২ সালের বিশ্বকাপ শিরোপা সেই দুঃখ অনেকাংশেই লাঘব করেছে। ফুটবল অনেকটা ধর্মেরই মতো। আজকালকের মধ্যেই স্বাভাবিক জীবনে ফিরবেন তারা।

আমার বাঙলা/ হুমায়রা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

গার্লফ্রেন্ডকে মেসেজ, জরিমানা ভারতীয় ক্রিকেটারকে

কয়েক দিন আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচিং স্টাফের এক সদস্য ম্যাচ চলাকালে...

গ্যাস সংকটে স্বস্তির খবর

টানা ২৫ দিনের তীব্র গ্যাসসংকটের পর দেশে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। এলএন...

দুই ছেলের মৃত্যুতে দিশেহারা সেকান্দর

দুই ছেলের মৃত্যুর খবর শুনে দিশেহারা হয়ে পড়েছেন সীতাকুন্ডের উপজেলার ভাটিয়ারী ই...

সামিট-এক্সিলারেটের এলএনজি সরবরাহ স্বাভাবিক, জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস

দীর্ঘদিনের গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। মহেশখা...

মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড

বাবার স্মৃতিতে মেসি একটি আবেগঘন বার্তা প্রকাশের পর তার পোস্টের নিচে মন্তব্য ক...

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন দায়িত্বে ৪ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্...

মন খারাপ হলে চোখ কাঁদে কেন?

কখনো কি এমন হয়েছে, সামান্য কোনো ঘটনায় হঠাৎ চোখে পানি চলে এসেছে? পরে হয়তো বুঝে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা