খেলা

আমি মেসিকে বন্ধু বলব না: রোনালদো

ক্রীড়া ডেস্ক: লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো দীর্ঘদিন একই লিগে, একই মঞ্চ ভাগাভাগি করেছেন। তা সত্ত্বেও আর্জেন্টাইন তারকাকে বন্ধু মনে করেন না পর্তুগিজ ফুটবলার। বন্ধু না ভাবলেও একে অপরের প্রতি যে শ্রদ্ধাবোধ আছে, সেটা অস্বীকার করেননি তিনি।

বুধবার (৬ সেপ্টেম্বর) নিজ দেশের সংবাদমাধ্যম ‘রেকর্ড’কে একটি সাক্ষাৎকার দিয়েছেন রোনালদো। সেখানে মেসির সঙ্গে দ্বৈরথ নিয়ে তিনি বলেন, ‘প্রতিদ্বন্দ্বীতা? ব্যাপারটাকে আমি এভাবে দেখি না। আমরা একসঙ্গে একই মঞ্চ ১৫ বছর শেয়ার করেছি। তবে আমি মেসিকে বন্ধু বলব না। কিন্তু আমাদের একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ আছে। দ্বৈরথ ভালো, ফ্যানরা বিষয়টা পছন্দ করে।’

রোনালদো রিয়াল মাদ্রিদে ও মেসি বার্সেলোনায় খেলায় তাদের দ্বৈরথে যোগ হয়েছিল বাড়তি মাত্রা। কেউ এক পা এগোলে অন্যজন পা বাড়াতেন আরও দ্বিগুণ। পর্তুগিজ তারকা ও আর্জেন্টাইন তারকার এই প্রতিযোগিতা চলেছে বহু দিন ধরে। ঠিকানা বদলে দুজনই এখন ইউরোপ ছেড়েছেন। তবে সমর্থকদের মধ্যে এখনও যেন উত্তেজনার ঝাঁজ কমেনি।

সমর্থকরা এখনও একে অপরের শ্রেষ্ঠত্ব নিয়ে তর্কযুদ্ধে লিপ্ত হয়ে থাকেন। বিষয়টাকে ঘৃণার পর্যায়ে দেখতে চান না রোনালদো। তিনি বলেন, ‘আপনি ক্রিস্টিয়ানোকে পছন্দ করলেই মেসিকে ঘৃণা করতে হবে, ব্যাপারটা এমন না। এই দুজন ফুটবলের ইতিহাস বদলে দিয়েছে, শ্রদ্ধাও পেয়েছে। দ্বৈরথ শেষ হয়েছে, কিন্তু আমরা এখনও আগের মতোই খেলে যাচ্ছি।’

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা