খেলা

আবার বিগ ব্যাশে দল পেলেন রিশাদ

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসে আবারো ডাক পেয়েছেন রিশাদ হোসেন। বৃহস্পতিবার (১৯ জুন) মেলবোর্নের এনইপি স্টুডিওতে ড্রাফটের ১৩ নম্বরে ডাকে বাংলাদেশের এই লেগ স্পিনারকে দলে নিয়েছে হোবার্ট হারিকেনস।

বিগ ব্যাশ লিগে সর্বশেষ মৌসুমেও রিশাদকে কিনেছিল হোবার্ট। তবে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থাকায় তখন বিসিবি তাঁকে অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি। রিশাদ না খেললেও সেবার চ্যাম্পিয়ন হয় হোবার্ট, যা ছিল দলটির ইতিহাসে প্রথম শিরোপা। এর আগে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শুধু সাকিব আল হাসানই বিগ ব্যাশে খেলেছেন।

বৃহস্পতিবারের ড্রাফটে আগ্রহের কেন্দ্রে ছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা; বিশেষ করে বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। ড্রাফটে তিনিই প্রথম ‘পিক’ হিসেবে নির্বাচিত হন। সব মিলিয়ে সাতজন পাকিস্তানি খেলোয়াড় জায়গা করে নিয়েছেন এবারের আসরে।

বিগ ব্যাশে এবারই প্রথমবারের মতো পুরো মৌসুম খেলবেন আফ্রিদি। কোনো দ্বিধা ছাড়াই তাই তাঁকে প্রথম ডাকে দলে টেনে নেয় ব্রিসবেন হিট। এই দলে আছেন স্পেনসার জনসন, মাইকেল নেসার, জাভিয়ের বার্টলেটরা।

হারিস রউফকে দলে রাখতে ‘রিটেনশন পিক’ ব্যবহার করতে হয় মেলবোর্ন স্টারসকে। তাঁকে দলে নিতে আগ্রহ দেখায় অ্যাডিলেড স্ট্রাইকার্স, তারা দ্বিতীয় পিকেই তাঁকে নিতে চেয়েছিল। কিন্তু মেলবোর্ন স্টার্স তাঁকে ছাড়েনি।

চতুর্থ পিকে মোহাম্মদ রিজওয়ানকে দলে টেনেছে মেলবোর্ন রেনেগেডস। যদিও দলটিতে আগেই উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে টিম সাইফার্টকে প্রিসাইনিং হিসেবে রাখা ছিল, তবু রিজওয়ানকে দলে নিয়েছে দলটি।

ড্রাফটে বাংলাদেশের মোট ১১ জন ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। ড্রাফটে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ছিলেন মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তানজিদ হাসান, শামীম হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার ও তাওহিদ হৃদয়। তাঁদের মধ্যে একমাত্র রিশাদই দল পেয়েছেন। হোবার্ট ইংলিশ লেগ স্পিনার রেহান আহমেদকেও দলে নিয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা