সংগৃহীত
আন্তর্জাতিক

আফগানিস্তানে নারীদের চাকরি দেওয়া এনজিওগুলো বন্ধের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে নারীদের কাজে নিয়োগ দেওয়া সকল দেশি ও বিদেশি বেসরকারি সংস্থা (এনজিও) বন্ধ করার নির্দেশ দিয়েছে তালেবান সরকার। খবর আল জাজিরার।

রবিবার (২৯ ডিসেম্বর) রাতে এক্স-এ প্রকাশিত একটি চিঠিতে দেশটির অর্থনীতি মন্ত্রণালয় সতর্ক করেছে, সর্বশেষ আদেশ মেনে চলতে ব্যর্থ হলে এনজিওগুলো আফগানিস্তানে তাদের পরিচালনার লাইসেন্স হারাবে।

তালেবান সরকার দুই বছর আগে এনজিওগুলোকে আফগান নারী কর্মী নিয়োগ বন্ধের নির্দেশ দিয়েছিল।

কারণ হিসেবে সরকার জানিয়েছে, এনজিওতে কাজ করা নারীরা প্রশাসনের দেওয়া নির্ধারিত পোশাকবিধি মেনে চলে না।

চিঠিতে বলা হয়েছে, সরকার আবারো তালেবান দ্বারা নিয়ন্ত্রিত নয় এমন প্রতিষ্ঠানের সকল নারীর কাজ বন্ধ করার নির্দেশ দিচ্ছে। এতে আরো বলা হয়েছে, ‘তারা সহযোগিতা না করলে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বাতিল করা হবে এবং মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সেই প্রতিষ্ঠানের লাইসেন্সও বাতিল করা হবে।’

২০২১ সালের আগস্টে তালেবানের ক্ষমতায় আসার পর থেকে জনসাধারণের স্থান থেকে নারীদের অনেকাংশে মুছে ফেলা হয়েছে।

এ ছাড়া তালেবান কর্তৃপক্ষ মেয়ে এবং নারীরে জন্য ষষ্ঠ শ্রেণির পর শিক্ষার অধিকার বন্ধ করে দিয়েছে। সরকার বেশিরভাগ চাকরিতেই নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং পার্ক ও অন্যান্য পাবলিক স্থানে প্রবেশ নিষিদ্ধ করেছে।

প্রথমে তালেবান সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে বলেছিল, প্রাথমিক শিক্ষার ওপর নিষেধাজ্ঞা একটি ‘অস্থায়ী স্থগিতাদেশ’। মেয়েদের স্কুলে যাওয়ার জন্য একটি নিরাপদ পরিবেশ গঠনের পরে তা তুলে নেওয়া হবে, তবে আজ পর্যন্ত এই ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি।

এ ছাড়া, সম্প্রতি দেশটিতে নারীদের প্যারামেডিক্যাল এবং ধাত্রীবিদ্যা প্রশিক্ষণে অংশগ্রহণও নিষিদ্ধ করা হয়। এদিকে তালেবান নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা জানালা, বারান্দা বা যেসব স্থান থেকে নারীদের দেখা যেতে পারে, সেগুলো ঢেকে ফেলার নির্দেশ দিয়েছেন।

এই মাসের শুরুর দিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানিয়েছিল, ত্রাণ কাজের জন্য গুরুতর প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও ক্রমবর্ধমান সংখ্যক মানবিক কর্মীদের (আফগান নারী) তাদের দায়িত্ব পালনে বাধা দেওয়া হচ্ছে। জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টম ফ্লেচার তালেবান সরকার কর্তৃক অবরুদ্ধ নারী বা পুরুষ কর্মীর সংখ্যা বৃদ্ধির কথা জানিয়েছেন।

এমন এক সময়ে নারীদের এনজিও কার্যক্রম থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যখন আফগানিস্তান মানবিক সহায়তার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। লাখো মানুষ খাদ্য নিরাপত্তাহীনতা এবং অন্যান্য সংকটে ভুগছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা