ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আফগানিস্তানে নতুন দণ্ডবিধি: হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী

আমার বাঙলা ডেস্ক

আফগানিস্তানে আবারও নারীদের অধিকার ও পারিবারিক আইন নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে নতুন এক দণ্ডবিধি। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, তালেবান নেতৃত্বাধীন সরকার এমন একটি আইন জারি করেছে যেখানে স্বামীদের নির্দিষ্ট সীমার মধ্যে স্ত্রী ও সন্তানদের শারীরিক শাস্তি দেওয়ার অনুমোদনের কথা বলা হয়েছে।

ব্রিটিশ সংবাদপত্র ইন্ডিপেন্ডেন্ট জানায়, সম্প্রতি ঘোষিত এই ফৌজদারি বিধিতে পারিবারিক সহিংসতার বিষয়টি নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। তবে এতে উল্লেখ আছে—মারধরের ফলে যদি ‘হাড় ভেঙে যায়’ বা দৃশ্যমান গুরুতর জখম হয়, তাহলে অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে শাস্তির বিধান প্রযোজ্য হবে।

ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা ৯০ পৃষ্ঠার এই দণ্ডবিধিতে স্বাক্ষর করেছেন। পশতু ভাষায় প্রণীত আইনটির নাম ‘দ্য মাহাকুমু জাজাই উসুলনামা’, যা দেশের আদালতগুলোতে বিতরণ করা হয়েছে বলেও জানানো হয়।

এই দণ্ডবিধিতে বিভিন্ন ধরনের বর্ণ ব্যবস্থা তৈরি করা হয়েছে। এই ব্যবস্থা অনুযায়ী অপরাধী ‘মুক্ত’ না ‘দাস’ তার ওপর ভিত্তি করে শাস্তির মাত্রাও ভিন্ন হবে।

আইনে বলা হয়েছে, কোনো স্বামী ‘অতিরিক্ত শক্তি’ প্রয়োগ করে স্ত্রীর দৃশ্যমান আঘাত বা হাড় ভাঙার কারণ হলে সর্বোচ্চ ১৫ দিনের কারাদণ্ড হতে পারে। তবে এ ক্ষেত্রে ভুক্তভোগী নারীকে আদালতে নির্যাতনের প্রমাণ উপস্থাপন করতে হবে।

নতুন বিধানে আরও উল্লেখ করা হয়েছে, নির্যাতিত নারী সম্পূর্ণ হিজাব পরিহিত অবস্থায় তার আঘাত বিচারকের সামনে প্রদর্শন করতে পারবেন। তবে তাকে আদালতে হাজির হতে হবে স্বামী অথবা প্রাপ্তবয়স্ক কোনো পুরুষ অভিভাবকের সঙ্গে।

প্রতিবেদন বলছে, এই দণ্ডবিধিতে সমাজকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে—উলামা, আশরাফ, মধ্য শ্রেণি ও নিম্ন শ্রেণি। অভিযোগ রয়েছে, একই অপরাধের ক্ষেত্রে শাস্তির মাত্রা নির্ধারণে অপরাধের ধরন নয়, বরং অভিযুক্তের সামাজিক অবস্থান বিবেচ্য হতে পারে।

এ ছাড়া স্বামীর অনুমতি ছাড়া বিবাহিত নারীর আত্মীয়ের বাড়ি যাওয়া অপরাধ হিসেবে গণ্য হতে পারে, যার জন্য সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা