সংগৃহীত
বাণিজ্য

আগামী বছর ব্যাংক ছুটি ২৪ দিন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক ২০২৪ সালের ব্যাংক ছুটির তালিকা প্রকাশ করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে আগামী বছর দেশের তফসিলি ব্যাংক বন্ধ থাকবে ২৪ দিন।

রোববার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে নির্দেশনাটি চিঠি আকারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২৪ সালে উৎসব এবং বিভিন্ন দিবস উপলক্ষে মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর বাইরেও ব্যাংক হলিডে উপলক্ষ্যে ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ব্যাংকে লেনদেন হবে না। সব মিলিয়ে ছুটির তালিকা অনুযায়ী ২০২৪ সালে ব্যাংকে ২৪ দিন ছুটি থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী, ২০২৪ সালে ছুটির তা‌লিকার মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, ২৬ ফেব্রুয়ারি শবে বরাত, ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন ও শিশু দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ৫ এপ্রিল জুমাতুল বিদা, ৭ এপ্রিল শবে কদর, ১০, ১১ ও ১২ এপ্রিল ঈদুল ফিতর, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১ মে -মে দিবস, ২২ মে বুদ্ধ পূর্ণিমা (বৈশমাখী পূর্ণিমা), ১৬, ১৭ ও ১৮ জুন ঈদ-উল-আযহা, ১ জুলাই ব্যাংক হলিডে, ১৭ জুলাই আশুরা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ২৬ আগস্ট জন্মাষ্টমী, ১৬ সেপ্টেম্বর ঈদ-ই-মিলাদুন্নবী (সা.), ১৩ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী) ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর যিশু খ্রিষ্টের জন্মদিন (বড় দিন) এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে। এসব দিবস এবং তারিখে ব্যাংক বন্ধ থাকবে, অর্থাৎ এসব দিন গুলোতে ব্যাংক লেনদেন বন্ধ থাকবে।

ধর্মীয় বিভিন্ন দিবস উপলক্ষ্যে আগামী বছরের ছুটির তারিখ নির্ধারণ করা হয়। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে এটি পরিবর্তন হতে পারে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা