সারাদেশ

আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেফতার

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান।

গ্রেফতাররা হলেন, উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মাহতাব উদ্দিন (৫১)। তিনি ইমামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। একই উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামের নাজমুল মোল্লা (৫২)। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক ছিলেন।

পুলিশি জানিয়েছে, বুধবার মধ্যে রাতে পুলিশ অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা সানারপাড় এলাকা থেকে নাজমুল মোল্লাকে গ্রেফতার করে। একই রাতে রসুলপুর গ্রাম থেকে মাহতাব উদ্দিনকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় তারা আসামি ছিলেন বলে জানা যায়।

মাহতাব উদ্দিনের স্ত্রী শামসুন্নাহার পপি বলেন, ‘তার স্বামী রাজনৈতিক প্রতিহিংসা শিকার। মাতাব উদ্দিন উপজেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক, গজারিয়া বালিকা বিদ্যালয়ের সাংস্কৃতিক শিক্ষক, কিশোর কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক, গজারিয়া উপজেলায় টিভি ও বেতারের একমাত্র সংগীত শিক্ষক।

প্রতি শুক্রবার শিল্পকলা একাডেমী থেকে ফ্রি সংগীত শিখান, এ যাবতকালের যত কালচার প্রোগ্রাম আছে নির্বিশেষে পরিচালনা করেন। কখনো কোনো রাজনৈতিক মঞ্চে একদিনের জন্য বক্তব্য করেননি। বিনা অপরাধে পুলিশ তাকে গ্রেফতার করেছে।’

গজারিয়া থানার ওসি বলেন, গ্রেফতার আসামিদের দুপুরের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা