ছবি: সংগৃহীত
সারাদেশ

অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার

 নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলার কর্মস্থল থেকে অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রান্ত মন্ডল (২৩) নামে এক ফায়ার ফাইটারের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ মার্চ) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. সাব্বির হোসেন। এর আগে, মঙ্গলবার ৩ মার্চ রাত পৌনে ৯টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদী স্টেশন সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রান্ত বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রুপধন এলাকার পুনিল চন্দ মন্ডলের ছেলে। তিনি সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনে অগ্নিনির্বাপক কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের সহকর্মীরা বলেন, বাড়িতে যাওয়ার সময় ফেসবুক স্টোরিতে নিজের মোটরসাইকেলের ছবি দিয়ে প্রান্ত লিখেছিলেন, “এবার গন্তব্য আমার পরিবার।” বাড়িতে তার অপেক্ষায় ছিলেন স্ত্রী, এক বছরের সন্তান মুগ্ধ এবং বাবা-মা। প্রান্ত ছিলেন পরিবারের একমাত্র ছেলে। তার একটি বড় বোনও রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. সাব্বির হোসেন আরও বলেন, কয়েক দিন ধরে প্রান্তের বাবা অসুস্থ ছিলেন। বাবার চিকিৎসার জন্য মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি পাঁচ দিনের সিএল ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে বরিশালের উজিরপুরের ইচলাদী স্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

তাৎক্ষণিক স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রান্তকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি পালিয়ে যায় বলে জানা যায়।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়—এমন কোনো আইন করা হবে না বলে আশ্বাস দিয়েছেন...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়—এমন কোনো আইন করা হবে না বলে আশ্বাস দিয়েছেন...

২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ টিকাদান কার্যক্রম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানি...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

লাইফস্টাইল
বিনোদন
খেলা