খেলা

‘কঠিন উইকেটে পাকিস্তানকে ব্যাটিং–বোলিং শিখিয়েছে বাংলাদেশ’

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি–টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। গত মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জমে ওঠা দ্বিতীয় টি–টোয়েন্টিতে বাংলাদেশ জিতেছে ৮ রানে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে লিটন দাসের দল।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হাতছাড়া করে সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান দল। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা বলেন, কঠিন উইকেটে কীভাবে ব্যাটিং ও বোলিং করতে হয়, তা বাংলাদেশের কাছ থেকে পাকিস্তানের শেখা উচিত। নিজের ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’–এ কথা বলার সময় বাংলাদেশ দলের প্রশংসাও করেছেন তিনি।

সিরিজে ধারাভাষ্যকারের দায়িত্বে থাকা রমিজ এই মুহূর্তে ঢাকাতেই আছেন। বাংলাদেশ পাকিস্তানকে শিক্ষা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ম্যাচ ও সিরিজ-দুটিই পাকিস্তানের হাত থেকে ফসকে গেছে। বাংলাদেশকে অনেক অনেক শুভেচ্ছা। তারা আবারও পাকিস্তানকে একটা শিক্ষা দিল। কীভাবে কঠিন উইকেটে আপনার ব্যাটিং–বোলিং করা উচিত (সেটা শিখিয়েছে)।’

গত মঙ্গলবার ম্যাচের শেষের দিকে ক্যাচ ছেড়ে পাকিস্তানকে সুযোগ দিয়েছিল বাংলাদেশ। কিন্তু ফাহিম আশরাফ সুযোগটা কাজে লাগাতে পারেননি। এ নিয়ে আক্ষেপ শোনা গেল রমিজের কণ্ঠে, ‘শেষের দিকে বাংলাদেশ কিছু ক্যাচ মিস করেছে। যদি ফাহিম আশরাফ আউট না হতো, তাহলে পাকিস্তান ম্যাচটা জিততেও পারত। কিন্তু নিজেদের জন্য কাজটা তারা অনেক কঠিন করে ফেলেছিল। প্রথম ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ফেলা মানে ১৩৪ রানের লক্ষ্যকে দ্বিগুণ কঠিন করে ফেলা।’

এবারের বাংলাদেশ সফরে বড় ধাক্কা খাওয়া পাকিস্তানকে ঘুরে দাঁড়ানোর মন্ত্র জানিয়ে রমিজ আরও বলেন, ‘জাকের আলীর সৌজন্যে বাংলাদেশ প্রথমে ঠিকঠাক রান সংগ্রহ করেছে। এরপর তারা বোলিংও দুর্দান্ত করেছে এবং ম্যাচ জিতে নিয়েছে। পাকিস্তানের আসলে কী করা উচিত? দেখুন, এ ধরনের দল যখন আপনি খেলাবেন, তারা ব্যাটিং উইকেট হয়তো কিছু করে দেখাতে পারবে। কিন্তু কঠিন উইকেটে আপনার দরকার কৌশলগত দিক থেকে ভালো মানের ব্যাটসম্যান। কয়েকজন অভিজ্ঞ বোলার আপনার প্রয়োজন। পাশাপাশি আজ (কাল) একজন নিয়মিত স্পিনার কম ছিল। উইকেট নিতে হলে একাদশে এমন একজন স্পিনার দরকার।’

বাংলাদেশের পারফরম্যান্সের বেশ প্রশংসাও করেছেন ৬২ বছর বয়সী রমিজ, ‘বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। মাঠে ভরপুর দর্শক ছিল, আত্মবিশ্বাসও ছিল তুঙ্গে। পাশাপাশি ওদের ব্যাটিং তৃপ্তিদায়ক ছিল। বিশেষ করে জাকের আলী দারুণ ব্যাটিং করেছে। সব মিলিয়ে বাংলাদেশের সামগ্রিক পারফরম্যান্স খুবই সন্তোষজনক ছিল। পাকিস্তানকে এখন হার থেকে শিক্ষা নিতে হবে এবং এগিয়ে যাওয়ার জন্য অনেক কিছু করতে হবে।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা