জাতীয়

দ্বিতীয়বারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা, কঠোর নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে যান। তিনি সকাল ১০টা ২৫ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন। তাঁর আগমনকে ঘিরে সচিবালয়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা।

সচিবালয়ের নবনির্মিত ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে সকাল সাড়ে ১০টায় উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়, যেখানে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা নিজেই।

মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ১ নম্বর ভবনে এটাই হবে প্রথম কোনো সরকারপ্রধানের বৈঠক।

এর আগে গত বছরের ২০ নভেম্বর অধ্যাপক ইউনূস প্রথমবার সচিবালয়ে এসেছিলেন। সে সময় উপদেষ্টা পরিষদের বৈঠকটি হয়েছিল সচিবালয়ের ছয় নম্বর ভবনে অবস্থিত মন্ত্রিপরিষদ বিভাগের পুরোনো সভাকক্ষে। এবার মন্ত্রিপরিষদ বিভাগের নতুন নিজস্ব ভবনে বৈঠক হতে যাচ্ছে। এ ভবনটি সচিবালয়ের প্রেস ক্লাব সংলগ্ন গেটের পাশে অবস্থিত।
প্রধান উপদেষ্টার সচিবালয়ে প্রবেশ উপলক্ষে সচিবালায় জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। একটি গেট বাদে বাকি সবগুলো গেট বন্ধ রয়েছে।

সকালে সচিবালয়ে গিয়ে দেখা গেছে, প্রধান উপদেষ্টার আগমন ঘিরে সচিবালয়ে কয়েক স্তরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এক নম্বর গেট ছাড়া অন্য কোনো গেট দিয়ে গাড়ি প্রবেশ করতে দেওয়া হয়নি। এক নম্বর গেটে সোয়াত সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এর পর থেকে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক হতো। সরকার পতনের দিন ক্ষতিগ্রস্ত প্রধানমন্ত্রীর কার্যালয় সংস্কারের পর এটিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রূপান্তরের পর থেকে নিয়মিতভাবে সেখানেই উপদেষ্টা পরিষদের বৈঠক হচ্ছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

বেনজীর ইস্যুতে দুবাইয়ের জবাবদিহি দাবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

কারা হেফাজতে মৃত্যু, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগে

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি শঙ্কায়

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি অবরোধের নতুন হুমকি বৈশ্বিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা