ছবি: সংগৃহীত
রাজনীতি

আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা  

আমার বাঙলা ডেস্ক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগর দক্ষিণ ও নিজের নির্বাচনী এলাকার মোট আটটি স্থানে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি )রাজধানীর সাতটি সংসদীয় আসনের আওতাভুক্ত এই জনসভাগুলোতে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, প্রতিটি জনসভাকে ঘিরে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা কর্মসূচির মাধ্যমে তারেক রহমান বিভিন্ন মঞ্চে উপস্থিত হয়ে ভোটারদের উদ্দেশে বক্তব্য দেবেন। বেলা ১১টা থেকে শুরু হওয়া এই প্রচার কার্যক্রম চলবে সন্ধ্যা পর্যন্ত।

আজকের কর্মসূচির শুরু হবে ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে আয়োজিত জনসভা দিয়ে। এরপর দুপুর ১২টায় তিনি ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়া চক্র মাঠে এবং দুপুর ১টায় ঢাকা-৮ আসনের পীরজঙ্গী মাজার রোডের জনসভায় অংশ নেবেন। দুপুর ২টায় ঢাকা-৯ আসনের মান্ডা তরুণ সংঘ মাঠে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। বিকেল ৩টায় ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে এবং বিকেল ৪টায় ঢাকা-৪ আসনের জুরাইন-শ্যামপুর রোডে জনসভায় যোগ দেবেন তিনি। পরবর্তী কর্মসূচি হিসেবে বিকেল ৫টায় ঢাকা-৬ আসনের ধুপখোলা মাঠে বক্তব্য রাখবেন। দিনের শেষ জনসভা অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে।

দলীয় সূত্রে জানা গেছে,, কেন্দ্রীয় নেতাদের এমন টানা প্রচার কর্মসূচি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করছে। একই সঙ্গে নির্বাচনী মাঠে দলের উপস্থিতি আরও দৃশ্যমান হচ্ছে। জনসভাগুলো নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতিটি স্থানে স্বেচ্ছাসেবক দল নিয়োজিত থাকবে এবং নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীর্ঘদিন পর সচল মনোহরদী বাইপাস

দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল হয়ে পড়েছিল নরসিংদীর মনোহরদী উ...

মগরা নদীর ভাঙনে আতঙ্কে বাগজান স্কুল

নেত্রকোনার মদনে মগরা নদীর তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে বাগজ...

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প

চলতি বছরের জুলাইয়ে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট ড...

মার্কিন ভিসা বাতিল, বিপাকে হাজারো আবেদনকারী

হাজার হাজার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ব...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ড...

গাজীপুরে পূবাইলে দম্পতিকে মারধরের অভিযোগ

গাজীপুরের পূবাইলে আবাসিক এলাকায় উচ্চ শব্দে কনটেইনারের বডি...

শুটিংয়ে না খেয়ে থাকতেন জেনা ওর্তেগা

শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবনের শুরুতে কাজের প্রতি অতিরিক্ত দায়িত্ববোধই অনেক সম...

খালি পেটে গ্যাস্ট্রিকের যন্ত্রণা? এই খাবারগুলো খেলে মিলবে স্বস্তি

দীর্ঘক্ষণ না খেয়ে থাকলেই কি পেটে অস্বস্তি শুরু হয়? কখনো গ...

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী

আজ সন্ধ্যা থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছেন...

মদনে পাহাড়পুর ব্রিজের এপ্রোচ ধসে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে দুই ইউনিয়ন

নেত্রকোনার মদন উপজেলা সদরের সঙ্গে দুটি ইউনিয়নের যোগাযোগের একমাত্র মাধ্যম পাহা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা