ঐতিহ্য ও কৃষ্টি

গুপ্তধনের খোঁজে খনন, হুমকিতে জমিদার বাড়ি ও বউঘাট

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলার প্রায় দুই শতাব্দী প্রাচীন বাইশরশি জমিদার বাড়ির ঐতিহাসিক ‘বউঘাট’ এখন লুটপাট ও অবৈধ খননের কবলে পড়েছে। গুপ্তধনের লোভে একটি অসাধু চক্র প্রকাশ্যেই স্থাপনাটির নিচের অংশ খুঁড়ে মাটি সরিয়ে ফেলছে বলে অভিযোগ উঠেছে। এতে করে ঐতিহ্যবাহী এই স্থাপনার অস্তিত্ব হুমকির মুখে পড়েছে এবং গুরুত্বপূর্ণ প্রত্নসম্পদ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি পুকুরের পানি শুকিয়ে যাওয়ার সুযোগে কিছু ব্যক্তি দিনের বেলাতেই বউঘাট এলাকায় মাটি খুঁড়ে তা পাশের পুকুরে ধুয়ে বিভিন্ন পুরোনো সামগ্রী সংগ্রহ করছে। ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা পাথরের ভাঙা মূর্তি, প্রাচীন তৈজসপত্রের অংশ, পাথরের থালা এবং পূজার সামগ্রীর ভগ্নাংশ থেকে ধারণা করা হচ্ছে, এখানে মূল্যবান প্রত্নসম্পদ ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, খননকারীদের কাছে অলংকার, পাথরের দাবার ঘুঁটি, গোলাকার বল এবং তামা-রুপার মুদ্রার মতো সামগ্রী দেখা গেছে। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের গোপালগঞ্জের মুকসুদপুর এলাকা থেকে আসা বলে পরিচয় দিয়েছে।

স্থানীয়দের মতে, বাইশরশি জমিদার বাড়ি একসময় ফরিদপুর ও বরিশালসহ ২২টি পরগনার প্রশাসনিক কেন্দ্র ছিল। ‘জমিদার রাজেন্দ্র চন্দ্র বায় চৌধুরীর বাড়ি’ নামেও পরিচিত এ স্থাপনাটি ১৮০০ শতকের দিকে লবণ ব্যবসায়ী উদয় চন্দ্র সাহা নির্মাণ করেন। পরবর্তীতে জমিদারি সম্প্রসারণের মাধ্যমে এ পরিবার বিশাল প্রভাব-প্রতিপত্তি অর্জন করে। একসময় প্রায় ৫০ একর জমির ওপর বিস্তৃত এ জমিদার বাড়িতে বাগানবাড়ি, শানবাঁধানো পুকুর, পূজামণ্ডপ এবং ছোট-বড় মিলিয়ে অন্তত ১৪টি দালানকোঠা ছিল। বর্তমানে প্রায় ৩০ একর এলাকা অবশিষ্ট থাকলেও বাকি অংশ দখল হয়ে গেছে এবং অবশিষ্ট স্থাপনাগুলোও রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে।

যে বউঘাটটি এখন খননের শিকার, সেটি জমিদার পরিবারের নারীদের স্নানঘাট হিসেবে ব্যবহৃত হতো এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ স্থান ছিল। ধারণা করা হচ্ছে, স্নানের সময় হারিয়ে যাওয়া মূল্যবান রত্ন বা অলংকারের লোভেই এই খননকাজ চালানো হচ্ছে। তবে জমিদার বাড়ির ভেতরেই উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যালয় থাকা সত্ত্বেও স্থাপনাটির নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

এ বিষয়ে হেরিটেজ ফরিদপুরের সদস্য সচিব ফারাহ দিবা আহমেদ বলেন, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া ঐতিহাসিক এই স্থাপনাটি রক্ষা করা সম্ভব হবে না। তিনি অবিলম্বে খনন বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া বলেন, বিষয়টি তার নজরে এসেছে এবং দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, যথাযথ সংরক্ষণ ও নজরদারির অভাবে ফরিদপুরের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শনগুলো একে একে হারিয়ে যাচ্ছে। বাইশরশি জমিদার বাড়ির বউঘাটে চলমান এ খনন কার্যক্রম বন্ধ না হলে মূল্যবান প্রত্নসম্পদের অপূরণীয় ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা