ছবি: সংগৃহীত
সারাদেশ

রামপালে যুবতী ধর্ষণকান্ডে ধর্ষক গ্রেফতার

মোঃ তারিকুল ইসলাম রামপাল, বাগেরহাট

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা || যুবতীকে ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ। বুধবার সন্ধায় অভিযান চালিয়ে উপজেলার বর্ণি এলাকা থেকে
শফিকুল ইসলাম (৪০) কে গ্রেফতার করে। সে বর্ণি গ্রামের আ. আজিজ শেখের ছেলে।

এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বর্ণি গ্রামের শফিকুল ইসলাম পার্শবর্তী ছায়রাবাদ গ্রামের জনৈকা যুবতী (৩৫) কে তার ঘরে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে তাকে জীবননাশের হুমকি দেয়। একপর্যায় ওই যুবতী মঙ্গলবার দুপরে রামপাল থানায় হাজির হয়ে এজাহার দায়ের করেন।

মামলা দায়েরের পরপরই পুলিশের একটি টিম ধর্ষণকারী শফিকুলকে গ্রেফতারে অভিযান চালিয়ে বর্ণি গ্রাম থেকে গ্রেফতার করে। রামপাল থানার ওসি শেখে রাজিব আল রশিদ জানিয়েছেন, যুবতী মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করি। বুধবার বেলা ১১ টায় তাকে বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে এবং ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ মৃত্যু

বাংলাদেশের সীমান্তঘেঁষা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিত...

এলএনজি সংকটে বাড়ছে লোডশেডিং শঙ্কা

দেশের অন্যতম ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দ...

জামায়াত এমপির বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

এক কিশোরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে সা...

সাত অঞ্চলে ঝড়ের আভাস

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইরানের ড্রোন ডিপোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র 

ইরানের স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে দেশটির প্রতিরক্ষা বাহিনীর একাধিক সামরিক...

অবসরের ম্যাচ জানালেন রোনালদো

২০২৬ বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারি...

দিল্লি ইস্যুতে মুখ খুললেন সালমান খান

ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোল...

ঢাকাসহ কোথায় হতে পারে ঝড়বৃষ্টি

ঢাকাসহ দেশের ১০ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া...

রামপালে যুবতী ধর্ষণকান্ডে ধর্ষক গ্রেফতার

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা || যুবতীকে ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে রা...

আশুলিয়ায় বকেয়া বেতন ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

লাইফস্টাইল
বিনোদন
খেলা