ছবি: কুমিল্লা প্রতিনিধি
সারাদেশ

কুমিল্লা-চাঁদপুর সড়কে ত্রিমুখী সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু, আহত পাঁচজন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা-চাঁদপুর সড়কে মাইক্রোবাস, সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে আফসানা আক্তার রিপা (১৯) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

সোমবার (১৭ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের বাংলাদেশ বেতার কেন্দ্র, কুমিল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুরমুখী একটি মাইক্রোবাস কুমিল্লামুখী সিএনজি ও অটোরিকশার সাথে ত্রিমুখী সংঘর্ষে জড়ায়। এতে সিএনজি ও অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়, আর মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের সীমানা প্রাচীরে আঘাত হানে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় কলেজছাত্রী রিপাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত রিপা লালমাই সরকারি কলেজের শিক্ষার্থী এবং সদর দক্ষিণ উপজেলার শিবপুর গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মোবারক হোসেন বলেন, "দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। দুর্ঘটনায় ছয়জন আহত হওয়ার তথ্য পেয়েছি এবং পরবর্তীতে আফসানা আক্তার রিপার মৃত্যু হয়েছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে, তবে চালকের পরিচয় এখনো পাওয়া যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মাঝে নেমে এসেছে শোকের ছায়া

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, নিষ্পত্তিতে ৬৮ হাজার কোটি টাকা অফার

জনসন অ্যান্ড জনসন কোম্পানির বেবি পাউডার এবং ট্যাল্ক উপাদানযুক্ত অন্যান্য পণ্য...

ওপেনএআইয়ের এআই মডেলের ‘সাইবার হামলা’ ঘিরে বিতর্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে, যার কেন্দ্রে রয়েছে ওপেনএআ...

আর্থিক সংকটে রোনালদোর আল-নাসর

নতুন মৌসুম শুরুর আগেই বড় আর্থিক সংকটে পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল-না...

ঈশ্বরদীতে ডিবি পরিচয়ে টাকা ছিনতাই, মূল হোতা গ্রেপ্তার

ঈশ্বরদীতে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে সোয়া চার লাখ টাকা...

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে হ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা