জাতীয়

৩ পদে জনবল নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

নিজস্ব প্রতিবেদক

তিনটি পদে জনবল নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

রবিবার প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক- মোঃ কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

এতে উল্লেখ করা হয় - বাংলাদেশের অন্যতম বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সে সামরিক ও আধা-সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিম্নলিখিত সিকিউরিটি সুপারভাইজার/ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার/ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদসমূহে জরুরী ভিত্তিতে নিয়োগ দেওয়ার কথা।

বিজ্ঞপ্তি অনুসারে পদের নাম ও প্রয়োজনীয় যোগ্যতাসমূহ নিম্নে উল্লেখ করা হলো-
• পদের নাম: সিকিউরিটি সুপারভাইজার।
সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত জেসিও অথবা আধা-সামরিক বাহিনীর সমমান। সর্বোচ্চ ৫০ বছর।
• পদের নাম: অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার।
সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট অথবা আধা-সামরিক বাহিনীর সমমান। সর্বোচ্চ ৪৫ বছর।
• পদের নাম: সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ।
সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল ও তদনিম্ন অথবা আধা-সামরিক বাহিনীর সমমান। সর্বোচ্চ ৪০ বছর।
• শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান (সকল ক্ষেত্রে)
• নূন্যতম উচ্চতা: ৫’৬” (১৬৭.৬৪ সেন্টিমিটার)।
• বিএমআই: ১৮-২৫ এর মধ্যে থাকতে হবে।
• শারীরিকভাবে সুঠামদেহের অধিকারী হতে হবে।
• প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচায়পত্র থাকতে হবে।
• চোখের দৃষ্টি ৬/৬ হতে হবে এবং চশমা ব্যবহার করা যাবে না।
• প্রার্থীদের অবশ্যই অধূমপায়ী হতে হবে।
• বাহিনীর চাকরী থেকে বরখাস্ত হওয়াকে অযোগ্যতা হিসাবে বিবেচনা করা হবে।

কাজের দায়িত্বসমূহ:
এয়ারলাইন্স এর সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি ও নিশ্চিত করা
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব পালন করা।

বেতন ও সুযোগ-সুবিধা:
• মাসিক বেতন: সিকিউরিটি সুপারভাইজার ৩০,০০০ টাকা, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার ২৩,০০০ টাকা, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ১৮,০০০ টাকা।
• চিকিৎসা বীমা, সাপ্তাহিক ২দিন ছুটি
• বার্ষিক বেতন পর্যালোচনা
• উৎসব ভাতা ও অন্যান্য কোম্পানির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে।
• ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবার প্রদান করা হবে।

কর্মক্ষেত্র
• বাংলাদেশের যেকোনো জায়গায় এবং ঢাকা বিমানবন্দর
চাকুরীর ধরণ
• ফুল টাইম

যোগ্য প্রার্থীদেরকে নিম্নলিখিত লিংকে যেয়ে আবেদন করার অনুরোধ করা হলো:

সিকিউরিটি সুপারভাইজার পদে আবেদনের লিংক: https://shorturl.at/678HN

আসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার পদে আবদেনের লিংক: https://shorturl.at/4bhCi

সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের লিংক: https://shorturl.at/HUXmy

বিশেষ দ্রষ্টাব্দ:
• হার্ডকপি সিভি গ্রহণ করা হবে না

• ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগের ক্ষেত্রে কোনো পর্যায়েই কাউকে কোন ধরনের ব্যাংক ড্রাফট বা টাকা প্রদানের দরকার হয়না। চাকুরী প্রত্যাশীদের সব ধরনের আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হল। যেকোনো ধরনের সুপারিশ/ রেফারেন্স প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা