ছবি: সংগৃহীত
জাতীয়

সেনাপ্রধানের হাতে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় গাছের চারা রোপণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ এর উদ্বোধন করেন সেনাপ্রধান।

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হওয়া এ অভিযানের আওতায় দেশের বিভিন্ন সেনানিবাস, ডিওএইচএস ও জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হচ্ছে।

চলতি বছরের সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত এ কর্মসূচি চলবে। এ সময়ে ১১ লাখের বেশি গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বনজ সম্পদ বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

উদ্বোধন অনুষ্ঠানে সেনাপ্রধান জানান, সেনাবাহিনী শুধু বৃক্ষরোপণ করে না, সেগুলোর সঠিক পরিচর্যার মাধ্যমে সংরক্ষণও করে। বৃক্ষরোপণ পরিবেশবান্ধব কর্মসূচি। এর ফলে অক্সিজেনের সরবরাহ নিশ্চিত হয়ে পরিবেশের উন্নয়ন হয়।

এ কারণে বৃক্ষরোপণ করতে সবাইকে আহ্বান জানান ওয়াকার-উজ-জামান।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিলেটে কমছে পানি, বাড়ছে প্লাবনের আশঙ্কা

দেশের তিনটি নদীর তিনটি পয়েন্টে এখনও পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ত...

প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে কঠোর বার্তা

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্য...

বাংলাদেশের উদ্দেশে আর্জেন্টিনা কোচের উপহার

আটলান্টার বিশাল স্টেডিয়ামে মিডিয়া সেন্টার থেকে সংবাদ সম্মেলন কক্ষে পৌঁছাতেই ল...

১০ বোর্ডে আজ এইচএসসি, দুপুরে লংমার্চ

টানা আন্দোলন, পরীক্ষা স্থগিতের দাবি এবং তিন দফা দাবিকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে ‘জুলাই শহিদ দিবস’।...

দুই নৌকাডুবিতে মিয়ানমারে বড় প্রাণহানির শঙ্কা

মিয়ানমারের উপকূলে জুনের শেষ ও জুলাইয়ের শুরুর দিকে পৃথক দুটি নৌকাডুবির ঘটনায় ৫...

বিশ্বসেরার দাবিতে মেসির আত্মবিশ্বাসী বার্তা

বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে। ইংল্...

অস্ত্র-মাদক সংঘাতে রক্তাক্ত খুলনা

খুলনা মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক মাসগুলোতে খুন, গুলিবর্ষণ এবং...

দুর্গন্ধ-ঘোলা পানিতে পূর্ব রামপুরার জনজীবন বিপর্যস্ত

রাজধানীর পূর্ব রামপুরার বহু পরিবারের প্রতিদিনের একটি বড় চ্যালেঞ্জ এখন বিশুদ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা