সংগৃহীত
বিনোদন

সবচেয়ে ধনী ১০ তারকা কারা?

বিনোদন ডেস্ক

স্টিভেন স্পিলবার্গ, কিম কার্ডাশিয়ান থেকে রিহানা— নির্মাতা, সংগীতশিল্পী ও অভিনয়শিল্পীদের মধ্যে সবচেয়ে ধনী কে? ২০২৪ সালে ফোর্বস ম্যাগাজিন একটি তালিকা প্রকাশ করেছে।

জর্জ লুকাস: তালিকার শীর্ষে রয়েছেন ‘স্টার ওয়ারস’খ্যাত মার্কিন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক জর্জ লুকাস। ৮০ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এই নির্মাতা পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন ডলারের মালিক। হলিউডের শীর্ষ ধনী নির্মাতা হিসেবে কয়েক বছর ধরেই আলোচনায় ছিলেন তিনি। তার আয়ের বড় একটি অংশ এসেছে প্রযোজনা প্রতিষ্ঠান লুকাস ফিল্ম বিক্রি থেকে। তিনি ডিজনির কাছে চার বিলিয়ন ডলারে এটি বিক্রি করেন।

স্টিভেন স্পিলবার্গ: নির্মাতা স্টিভেন স্পিলবার্গের সম্পদের পরিমাণ চার দশমিক আট বিলিয়ন ডলার। তিন দশক আগেই তিনি বিলিয়ন ডলার আয় করে চমকে দেন। ‘জুরাসিক পার্ক’, ‘শিন্ডলার্স লিস্ট’-এর মতো সিনেমার নির্মাতা তিনি।

অপরাহ উইনফ্রে: মার্কিন টিভি ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রের সম্পদের পরিমাণ দুই দশমিক আট বিলিয়ন ডলার। ২০০৩ সালে প্রথম কৃষ্ণাঙ্গ তারকা হিসেবে এই তালিকায় জায়গা করে নেন অপরাহ। তার আয়ের বেশির ভাগ অর্থই আসে ব্যবসা থেকে।

জে-জেড: দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার সম্পদের মালিক র্যাপার জে-জেড। ২০১৯ সালে প্রথম র্যাপার হিসেবে বিলিয়ন ডলার আয় করা তারকাদের কাতারে নাম লেখান তিনি। সেই ধারাবাহিকতায় এবারো তিনি এই তালিকায় রয়েছেন। তার আয় আসে বিভিন্ন ব্যবসা থেকে। জে–জেড সংগীত তারকা বিয়ন্সের স্বামী।

কিম কার্ডাশিয়ান: রিয়েলিটি শো তারকা কিম কার্ডাশিয়ানের সম্পদের পরিমাণ এক দশমিক সাত বিলিয়ন ডলার। এই তারকার বছরে আয় ৫০ থেকে ৮০ মিলিয়ন ডলার। এই তারকার আয়ের বড় অংশ আসে প্রসাধনীর ব্যবসা ও পোশাকের ব্র্যান্ড থেকে।

পিটার জ্যাকসন: ‘দ্য লর্ড অব রিংস’, ‘দ্য হবিট’ ফ্রাঞ্চাইজির নির্মাতা পিটার জ্যাকসনের সম্পদের পরিমাণ এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার। আয়ের বেশির ভাগ এসেছে ভিজ্যুয়াল ইফেক্টস কোম্পানি ওয়েটা ডিজিটালের শেয়ার বিক্রি থেকে।

টেইলর পেরি: মার্কিন অভিনেতা, পরিচালক টেইলর পেরির সম্পদের পরিমাণ এক দশমিক চার বিলিয়ন ডলার। তিন দশকের ক্যারিয়ারে অভিনয় ও নির্মাতা হিসেবে কাজ করছেন তিনি।

রিয়ানা: পপ তারকা রিয়ানার সম্পদের পরিমাণ এক দশমিক চার বিলিয়ন ডলার। অনেক দিন ধরেই অবশ্য গানের চেয়ে নিজের ব্যবসা নিয়ে বেশি মনোযোগী ক্যারিবিয়ান গায়িকা। আগের বড় অংশই এসেছে তার পোশাক, প্রসাধন ও অন্যান্য ব্যবসা থেকে। চলতি বছর ভক্তদের অপেক্ষার অবসান হচ্ছে। রিয়ানা নিজেই জানিয়েছেন, আট বছরের বিরতির পর তার নতুন অ্যালবাম প্রকাশ পাবে।

ডিক উলফ: ড্রামা সিরিজ ‘ল অ্যান্ড অর্ডার’ নির্মাতা ডিক উলফের সম্পদের পরিমাণ এক দশমিক দুই বিলিয়ন ডলার।

টেলর সুইফট: প্রথমবারের মতো শীর্ষ ধনীর তালিকায় টেলর সুইফটের নাম উঠেছে। মার্কিন পপ তারকার সম্পদের পরিমাণ এক দশমিক এক বিলিয়ন ডলার।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা