ছবি: সংগৃহীত
সারাদেশ

শ্রীমঙ্গলে পরিত্যক্ত ১১টি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাব-৯

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ১১টি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ৯।

সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অস্ত্র উদ্ধার সংক্রান্ত বিশেষ অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৯-এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক প্রায় ৭টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের লচনা এলাকায় অভিযান চালায়। চা-কন্যা ভাস্কর্যের উত্তর পার্শ্বে ঝোপঝাড়ের ভিতরে এয়ারগান পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার তথ্য পেয়ে র‍্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালায়।

তল্লাশিকালে ঝোপের মধ্যে থাকা দুটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় মোট ১১টি এয়ারগান উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে শনাক্ত বা আটক করা যায়নি।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধার হওয়া ১১টি এয়ারগান জিডি মূলে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধ...

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের...

যৌন ব্যবসার অভিযোগে বাংলাদেশিসহ আটক ২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের মাধ্যমে পরিচালিত কথিত যৌন ব্য...

নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জা...

জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের চট্রগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ কাজী সমিতি, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল...

পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্...

বনানীতে স্লিপার বাস মালিকদের অবৈধতার বৈধতা দাবি

সারাদেশে চলাচলরত স্লিপার বাসের বৈধতার দাবিতে রাজধানীর বনানী সড়ক অবরোধ করেছেন...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

সংগঠনের ত্রুটি দূর করে মেরামতে কাজ করব

তিনি বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা ও দিকনির্দেশনা দেবেন, তা...

ইনিংসে হারের পর স্টার্কের সম্মান পেলেন বাংলাদেশি ক্রিকেটাররা

ডারউইনে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ৭৯ রান দিয়েছিলেন মিচেল স্টার্ক। ম্যাক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা