ছবি: সংগৃহীত
বিনোদন

শুটিংয়ে না খেয়ে থাকতেন জেনা ওর্তেগা

বিনোদন ডেস্ক

শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবনের শুরুতে কাজের প্রতি অতিরিক্ত দায়িত্ববোধই অনেক সময় নিজের যত্ন নেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল জেনা ওর্তেগার।

‘ওয়েডনেসডে’খ্যাত এই হলিউড অভিনেত্রী জানিয়েছেন, শুটিং সেটে তার কারণে অন্যদের কাজে কোনো ধরনের সমস্যা হতে পারে—এমন আশঙ্কায় ছোটবেলায় অনেক সময় পুরো দিন না খেয়ে এবং পানি না চেয়েই কাটিয়ে দিতেন তিনি।

সম্প্রতি ‘এস্কোয়ার’ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে শৈশবের সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন জেনা। তিনি জানান, শিশুশিল্পী হিসেবে অভিনয়ের সুযোগ পাওয়াকে তিনি বড় সৌভাগ্য মনে করতেন। তাই সেটে নিজেকে সবসময় দায়িত্বশীল ও নির্ভরযোগ্য প্রমাণ করার চেষ্টা করতেন।

সেই সময়ের কথা বলতে গিয়ে জেনা জানান, শুটিংয়ে তার কারণে যেন অন্য কারও কোনো অসুবিধা না হয়, সে বিষয়ে তিনি খুবই সচেতন থাকতেন। এ কারণে কখনো কখনো খাবার কিংবা পানি চাওয়াকেও এড়িয়ে যেতেন। তবে এখন নিজের সেই আচরণকে ইতিবাচকভাবে দেখেন না তিনি। বরং অন্যদের সুবিধার কথা ভাবতে গিয়ে নিজের প্রয়োজনকে উপেক্ষা করাটাই ভুল ছিল বলে মনে করেন এই অভিনেত্রী।

সাক্ষাৎকারে অভিনয়ে আসার শুরুর দিকের কথাও জানান জেনা। মাত্র সাত বছর বয়সেই বাবা-মাকে অভিনেত্রী হওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। শুরুতে পরিবার বিষয়টি নিয়ে মজা করলেও নিজের স্বপ্ন থেকে সরে আসেননি জেনা।

২০১৬ সালে ১৩ বছর বয়সে ডিজনি চ্যানেলের সিরিজ ‘স্টাক ইন দ্য মিডল’-এ প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে আসেন তিনি। এরপর ‘জেন দ্য ভার্জিন’, ‘ইউ’ ও ‘রিচি রিচ’-সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিরিজে অভিনয় করেন।

তবে নেটফ্লিক্সের ‘ওয়েডনেসডে’ সিরিজে নামভূমিকায় অভিনয়ের পরই আন্তর্জাতিকভাবে ব্যাপক পরিচিতি পান জেনা ওর্তেগা। সিরিজটির সাফল্যের পর তরুণ প্রজন্মের অন্যতম আলোচিত হলিউড তারকা হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেন তিনি।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীর্ঘদিন পর সচল মনোহরদী বাইপাস

দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল হয়ে পড়েছিল নরসিংদীর মনোহরদী উ...

মগরা নদীর ভাঙনে আতঙ্কে বাগজান স্কুল

নেত্রকোনার মদনে মগরা নদীর তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে বাগজ...

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প

চলতি বছরের জুলাইয়ে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট ড...

মার্কিন ভিসা বাতিল, বিপাকে হাজারো আবেদনকারী

হাজার হাজার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ব...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ড...

গাজীপুরে পূবাইলে দম্পতিকে মারধরের অভিযোগ

গাজীপুরের পূবাইলে আবাসিক এলাকায় উচ্চ শব্দে কনটেইনারের বডি...

শুটিংয়ে না খেয়ে থাকতেন জেনা ওর্তেগা

শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবনের শুরুতে কাজের প্রতি অতিরিক্ত দায়িত্ববোধই অনেক সম...

খালি পেটে গ্যাস্ট্রিকের যন্ত্রণা? এই খাবারগুলো খেলে মিলবে স্বস্তি

দীর্ঘক্ষণ না খেয়ে থাকলেই কি পেটে অস্বস্তি শুরু হয়? কখনো গ...

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী

আজ সন্ধ্যা থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছেন...

মদনে পাহাড়পুর ব্রিজের এপ্রোচ ধসে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে দুই ইউনিয়ন

নেত্রকোনার মদন উপজেলা সদরের সঙ্গে দুটি ইউনিয়নের যোগাযোগের একমাত্র মাধ্যম পাহা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা