ছবি: দুদকের সৌজন্যে
অপরাধ

শিক্ষক-কর্মকর্তা নিয়োগে অনিয়ম: চবিতে হানা দুদকের

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে ওঠা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাম্প্রতিক সময়ে ১৫৩ জন নিয়োগকে ঘিরে বিতর্ক সৃষ্টি হলে বিষয়টি তদন্তে মাঠে নামে সংস্থাটি।
বুধবার (১৪ জানুয়ারি) দুদক চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে একটি দল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে তথ্য সংগ্রহ করে। দুদক চট্টগ্রামের উপপরিচালক সুবেল আহমেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত চবির ৫৬৫তম সিন্ডিকেট সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে মোট ১৫৩ জনকে নিয়োগের অনুমোদন দেওয়া হয়। এই নিয়োগের পরপরই স্বজনপ্রীতি ও নীতিমালা লঙ্ঘনের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে শিক্ষক সমাজের একাংশ, শিক্ষার্থী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
অভিযোগের একটি গুরুত্বপূর্ণ দিক হলো- নিয়োগপ্রাপ্তদের মধ্যে উপ-উপাচার্য শামীম উদ্দিন খানের কন্যা মাহিরা খান প্রভাষক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। এ তথ্য প্রকাশ্যে আসার পর নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দেয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সচল রাখতেই এসব নিয়োগ দেওয়া হয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), প্রাণিবিদ্যা, মানবসম্পদ ব্যবস্থাপনা (এইচআরএম)সহ মোট ৯টি বিভাগে ৪৪ জন শিক্ষক নিয়োগ পেয়েছেন।
এ ছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১০০ জন কর্মচারী এবং ৯ জন কর্মকর্তার নিয়োগের সুপারিশও ওই সিন্ডিকেট সভায় অনুমোদন দেওয়া হয়। কর্মকর্তাদের মধ্যে নেটওয়ার্ক টেকনিশিয়ান, কম্পিউটার অপারেটর, অফিস সহকারীসহ বিভিন্ন পদ রয়েছে।
দুদক সূত্র জানিয়েছে, নিয়োগের প্রতিটি ধাপে সরকারি বিধি-বিধান ও বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নীতিমালা মানা হয়েছে কি না, কোনো ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার বা স্বজনপ্রীতি হয়েছে কি না, এসব বিষয় গুরুত্ব দিয়ে যাচাই করা হচ্ছে। তদন্তে অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

ফের রাজপথে নামার হুঁশিয়ারি সিজেপির

আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো বহাল রাখা এবং তাদের হয়রানির ক্ষেত...

‘মির্জা ফখরুলের জুতা টানার যোগ্য নন নাসীরুদ্দীন’

নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জুতা টানার যোগ্যতা রাখেন কি...

রণবীরের নতুন ভাবনায় ‘লাভ অ্যান্ড ওয়ার’

বেশ কিছুদিন ধরেই ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয় করা নিয়ে নানা জল্পনা চলছ...

ধানুশের পর নতুন প্রেমের গুঞ্জনে ম্রুনাল

দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার ধানুশের সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জনের রেশ ক...

যে রাশির মানুষ সহজেই প্রেমে পড়েন

শুভ দৃষ্টির বিনিময়েই নাকি অনেক সময় প্রেমের শুরু হয়। তবে কারও প্রেমে পড়ার বিষয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা