সংগৃহীত
বিনোদন

শাহরুখের ফিরিয়ে দেওয়া ১০ সুপারহিট সিনেমা 

বিনোদন ডেস্ক

বলিউড বাদশা শাহরুখ খান অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। নানা কারণে পুরো ক্যারিয়ারে অনেক ছবির প্রস্তাব ফিরিয়েও দিয়েছেন তিনি। যেগুলোর মধ্যে অনেক ছবি পরে সুপারহিট হয়েছে।

‘মুন্নাভাই এমবিবিএস’: রাজকুমার হিরানির সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলে। কমেডির মোড়কে সামাজিক বার্তা দেওয়া সিনেমা দর্শক-সমালোচক সবাই গ্রহণ করেন। কিন্তু সিনেমায় মুন্না ভাইয়ের চরিত্রে শুরুতে প্রস্তাব গিয়েছিল শাহরুখের কাছে। কিন্তু ওই সময় তার একটি অস্ত্রোপচার হয়, তাই সিনেমাটি করতে পারেননি শাহরুখ।

‘লগান’ : আশুতোষ গোয়ারিকরের সিনেমাটি অস্কারেও মনোনয়ন পেয়েছিল। আমির খানের চরিত্রে প্রস্তাব পেয়েছিলেন শাহরুখ। কিন্তু শিডিউল জটিলতার কারণে সিনেমাটি করা হয়নি তার।

‘রং দে বাসন্তী’: রাকেশ ওমপ্রকাশ মেহরার সিনেমাটিও গিয়েছিল শাহরুখের কাছে। কিন্তু অজয় রাঠোর চরিত্র প্রস্তাবে রাজি হননি তিনি, সেটিও অন্য সিনেমার সঙ্গে শিডিউল জটিলতার কারণেই। পরে ছবিটি করেন আমির।

‘যোধা আকবর’: আশুতোষ গোয়ারিকর ‘লগান’-এর পর আবার ভেবেছিলেন শাহরুখের কথা। এবার মোগল সম্রাট আকবরের চরিত্রে। কিন্তু যে জায়গায় ছবিটির শুটিং হবে সেটি পছন্দ হয়নি শাহরুখের, তাই তার বদলে হৃতিককে নেওয়া হয়। শাহরুখ অবশ্য আশুতোষের সঙ্গে ‘স্বদেশ’ ছবিতে কাজ করেন। কিন্তু সে ছবিটি তেমন সাড়া ফেলতে পারেনি।

‘এক থা টাইগার’: যশরাজের এই স্পাই ফ্র্যাঞ্চাইজি দিয়ে হিটের দেখা পান সালমান। তবে টাইগার চরিত্রে পরিচালক–প্রযোজক চেয়েছিলেন শাহরুখকে। কিন্তু শিডিউল জটিলতায় এ ছবিটিও করা হয়নি তার।

‘থ্রি ইডিয়টস’: রাজকুমার হিরানির আরো একটি সিনেমার প্রস্তাব পেয়েছিলেন শাহরুখ। কিন্তু হঠাৎ পাওয়া চোট এ সিনেমা থেকেও তাকে সরিয়ে দেয়। প্রস্তাব যায় আমিরের কাছে, এরপর কী হয় সেটা তো দর্শক হিসেবে এত দিনে জেনেই গেছেন।

‘কাহো না...পেয়ার হ্যায়’: রাকেশ রোশনের এ সিনেমা দিয়ে রাতারাতি পরিচিতি পান হৃতিক রোশন ও আমিশা প্যাটেল। যদিও এ ছবিরও প্রস্তাব শুরুতে পেয়েছিলেন ‘কিং খান’। কিন্তু নানা কারণে সিনেমাটি করা হয়নি তার।

‘স্লামডগ মিলিয়নিয়ার’: অস্কার জেতা এ সিনেমায় থাকার কথা ছিল শাহরুখের। নির্মাতা ড্যানি বয়েল তার কথাই ভেবেছিলেন। কিন্তু পূর্বনির্ধারিত সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এ ছবিটিও ফিরিয়ে দেন তিনি। পরে চরিত্রটি করেন অনিল কাপুর।

‘রোবট’: আলোচিত সিনেমাটির জন্য রজনীকান্ত প্রথম পছন্দ ছিলেন না। নির্মাতা শংকর শুরুতে শাহরুখকে চেয়েছিলেন। কিন্তু নির্মাতার সঙ্গে বনিবনা না হওয়ায় সরে দাঁড়ান তিনি।

‘জলি এলএলবি ৩’: এ ছবিতে নির্মাতা সুভাষ কাপুর অক্ষয় ও শাহরুখকে নিতে চেয়েছিলেন। শাহরুখ প্রস্তাব ফিরিয়ে দেন। ছবিতে দেখা যাবে অক্ষয় ও আরশাদ ওয়ার্সি জুটিকে। ছবিটি চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

পাকিস্তানকে বড় ব্যবধানে হারাল ওয়েস্ট ইন্ডিজ

মোহাম্মদ আব্বাসের পাঁচ উইকেটের দুর্দান্ত বোলিংয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে বড় সং...

জাপানে ভূমিকম্প: নিহত ১৩

গতকাল মঙ্গলবার জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির দক্ষিণ...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা